গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে ইয়াবাসহ নাসিমা বেগম (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড ব্যাটালিয়ন র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি বিশেষ দল।মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে অভিযান চালিয়ে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।র‌্যাব জানায়, অভিযান পরিচালনা করার সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত নারীকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়। বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত নারী নাসিমা বেগম (৪৫), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। তিনি কালিয়াকৈরের উত্তর মৌচাক এলাকার ইয়াসিন আলীর বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ওই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ
বেনাপোলে ড্রেনেজের জন্য ৬ মাস রাস্তা খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে মানুষ

যশোরের বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের বড়আঁচড়া ঈদগাহ হতে চারাবটতলা পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষ ও Read more

নির্বাচন নিয়ে টালবাহানা হলে রাজপথে নামব: ফারুক
নির্বাচন নিয়ে টালবাহানা হলে রাজপথে নামব: ফারুক

নির্বাচন নিয়ে টালবাহানা হলে, ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনে রাজপথে নামব বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন Read more

গাজাগামী ত্রাণবহর থেকে গ্রেটা থুনবার্গসহ কয়েকজন অধিকারকর্মী আটক
গাজাগামী ত্রাণবহর থেকে গ্রেটা থুনবার্গসহ কয়েকজন অধিকারকর্মী আটক

ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক নৌবহরে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে Read more

অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ
অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: সিটি Read more

ট্রেনের ৬ জুনের অগ্রিম টিকিট কিনতে ১ কোটি ১৪ লাখ হিট
ট্রেনের ৬ জুনের অগ্রিম টিকিট কিনতে ১ কোটি ১৪ লাখ হিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৬ জুন ভ্রমণ করতে চান Read more

বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন