চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এসব পণ্যকে কেবল একটি নতুন ‘শুল্ক বিভাগের’ অধীনে আনা হচ্ছে। খবর বিবিসিএর আগে শুক্রবার একটি সরকারি ঘোষণায় জানানো হয়েছিল, কিছু ইলেকট্রনিকস পণ্য ১৪৫% পর্যন্ত শুল্ক থেকে রেহাই পাবে, যার ফলে আজ সোমবার ইউরোপীয় শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা যায়।তবে আগের দিন রোববার মার্কিন কর্মকর্তারা জানান, এসব পণ্য এখন ‘সেমিকন্ডাক্টর শুল্ক’-এর আওতায় পড়বে। ট্রাম্প জানান, সোমবার তিনি নতুন শুল্কের বিস্তারিত তুলে ধরবেন।মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, আমাদের ওষুধ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস আমাদের দেশেই উৎপাদন করতে হবে। এই নতুন শুল্ক ইতোমধ্যে আরোপিত বৈশ্বিক শুল্কের পাশাপাশি কার্যকর হবে, যেগুলো ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল।শনিবার প্রকাশিত একটি কাস্টমস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, স্মার্টফোন, কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক পণ্য চীনের ওপর আরোপিত ১২৫% শুল্কের বাইরে থাকবে।তবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন, এসব পণ্যের জন্য কোনো শুল্ক অব্যাহতি নেই এবং তিনি ওই কাস্টমস নোটিশ সংক্রান্ত সংবাদকে ‘ভুল’ বলে দাবি করেন। তিনি বলেন, এই পণ্যগুলো কেবল অন্য একটি শুল্ক বিভাগের আওতায় আনা হচ্ছে।ট্রাম্প আরও বলেন, আমরা সেমিকন্ডাক্টর এবং পুরো ইলেকট্রনিকস সাপ্লাই চেইন-এর ওপর ‘ন্যাশনাল সিকিউরিটি ট্যারিফ ইনভেস্টিগেশন’ শুরু করতে যাচ্ছি।হোয়াইট হাউজ জানিয়েছে, অন্যান্য দেশের সঙ্গে আরও ভালো বাণিজ্য চুক্তির জন্যই শুল্ককে কৌশল হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। তাদের দাবি, এতে করে বৈশ্বিক বাণিজ্যে যে বৈষম্য রয়েছে, তা দূর হবে এবং উৎপাদন ও যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ফিরে আসবে।তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এখনই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনও পরিকল্পনা নেই। এই অবস্থায় যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে বলেই ধারণা বিশ্লেষকদের।চীন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ট্রাম্প যেন শুল্কনীতি সম্পূর্ণভাবে বাতিল করেন এবং “পারস্পরিক সম্মান ও সহযোগিতার সঠিক পথে” ফিরে আসেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩০ Read more

পিএসএলে দল পেলেন সাকিব
পিএসএলে দল পেলেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে আসরের মাঝপথে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর Read more

‘বাঁশ ও বেতসহ কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার’
‘বাঁশ ও বেতসহ কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার’

বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু Read more

মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা।আজ Read more

সপ্তাহে ৩ দিন অফিস, বাকি দিন ‘উধাও সচিব’
সপ্তাহে ৩ দিন অফিস, বাকি দিন ‘উধাও সচিব’

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সচিব অজয় কুমারের নিয়মিত অনুপস্থিতি এলাকায় সেবা প্রার্থীদের জন্য বিরাট সমস্যা হিসেবে পরিণত হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন