বিতর্ক যেন পিছু ছাড়ছে না উর্বশী রাউতেলার। মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন। কিছুদিন আগে নিজের সিনেমার প্রচারের জন্য ইচ্ছাকৃতভাবে বাথরুমের ভিডিও প্রকাশ করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এবার নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে বিদ্ধ হলেন এই অভিনেত্রী। উত্তরাখণ্ডের মেয়ে উর্বশী। এই অঞ্চলের মেয়ে বলেই নাকি তিনি সব দিক থেকে সুন্দরী বলে দাবি করেছেন এই অভিনেত্রী। উর্বশীর মন্তব্যের সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। সেখানে তিনি বলেন, ‘উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা এবং সুন্দর।’এরপরে নিজের বাবার সৌন্দর্যের বর্ণনাও দিয়েছেন তিনি। ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনো দিকের মানুষের চেয়েই উত্তরাখণ্ডের বাসিন্দারা সব দিক থেকে অনেক বেশি সুন্দর বলে দাবি উর্বশীর।উর্বশী বলেছেন, ‘আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক। এর মধ্যে কৃত্রিম কিছু নেই। আমি তো উত্তরাখণ্ডের মানুষ। জন্মের পর থেকেই এখানকার মানুষ সুন্দর। তাই কৃত্রিমভাবে কোনো কিছু দরকার পড়ে না।’এর পরেই নিজের বাবার প্রসঙ্গে উর্বশী বলেন, ‘আমার বাবাকেই দেখুন। তার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর ও লম্বা। একেবারে সুপার মডেলের মতো।’এই ভিডিও ছড়িয়ে পড়তেই উর্বশীকে একজন বলেন, ‘আপনি সব সময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কী ভাবে!’  অপর একজন কটাক্ষ করে বলেছেন, ‘আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন, যিনি আপনার এই সব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন।’ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ
জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস Read more

নির্বাচনী প্রচারণায় জনতার হামলার মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
নির্বাচনী প্রচারণায় জনতার হামলার মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইকে লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েনোস আইরেসে নির্বাচনী প্রচারণা চালাতে Read more

এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ
এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি Read more

যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত  হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি নতুন চুক্তিতে হামাস তাদের সম্মতি জানিয়েছে বলে জানা গেছে।ফিলিস্তিনি Read more

ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু সৌদি আরবের
ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু সৌদি আরবের

বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ সেবায় নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। বুধবার (২০ আগস্ট) বিশেষ অনলাইন সেবা ‘নুসুক ওমরাহ’ চালু Read more

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন