সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, এমন প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে ভোটাধিকারের জন্য ১৫ থেকে ১৬ বছর সংগ্রাম করেছেন, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে? সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে? কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে?বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।রিজভী বলেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির সঙ্গে সম্পৃক্ত কাউকে পেলেই তাকে সরিয়ে দেওয়া হয়।তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঠিকমতো ফাংশন করতে পারছে না। পলিটেকনিকের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ করার ঘোষণা তারই প্রমাণ। সরকারের জবাবদিহি হবে জনগণের সেন্টিমেন্টের কাছে, বৈষম্যবিরোধীদের কাছে নয়।রুহুল কবির রিজভী বলেন, আজ জনগণের সামনে স্পষ্ট যে, আওয়ামী লীগ সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম আর টিপাইমুখ বাঁধ ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণআন্দোলনে নেতৃত্বের কারণে ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র ও দেশি-বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ ছিল।তিনি বলেন, গুমের ঘটনার পর ইলিয়াস আলীর স্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুদে বার্তা পাঠিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আয়োজন এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করার আশ্বাস ছিল লোক দেখানো। কারণ ওই সময় বিএনপির পাঁচদিন হরতাল ছিল। আর বিএনপির সে হরতাল ও আন্দোলনকে বন্ধ করার জন্যই ছিল ওই মিথ্যা আশ্বাস। গুম হওয়ার পরে থানায় জিডি করা হয়, কোর্টে মামলা করা হয়। এরপরও তাকে ফিরিয়ে দেননি শেখ হাসিনা।তিনি আরও বলেন, ইলিয়াস আলীর সন্ধানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযান চালানোর হাস্যকর নাটক করতে দেখা যায়। উচ্চ আদালতে করা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার রিট আবেদনের শুনানিও আটকে দেয় সরকার। অর্থাৎ অদৃশ্য হওয়া নাগরিককে ফেরত দেওয়ার উচ্চ আদালতের নির্দেশনাকে বাধাগ্রস্ত করে সরকার। সুতরাং ইলিয়াস আলীসহ সব গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়ই হয়েছে। বেআইনি গুম-খুনের উৎসব পালন করে গেছেন শেখ হাসিনা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু আজ। রাতে রয়েছে আইপিএলের একটি ম্যাচসহ ইতালিয়ান লিগের খেলা। চলুন এক নজরে Read more

বরিশালে থেমে থেমে হচ্ছে হাল্কা ও মাঝারি বৃষ্টি
বরিশালে থেমে থেমে হচ্ছে হাল্কা ও মাঝারি বৃষ্টি

বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। এদিকে পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর Read more

পুঠিয়ায় অপহরণের দুই দিন পরও সন্ধান নেই স্কুলছাত্রীর
পুঠিয়ায় অপহরণের দুই দিন পরও সন্ধান নেই স্কুলছাত্রীর

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে থানায় এজাহার দায়ের Read more

আমরা সব দেশের সাথে বাণিজ্য করতে চাই: বাণিজ্য উপদেষ্টা
আমরা সব দেশের সাথে বাণিজ্য করতে চাই: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য ও বস্ত্র, পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সব দেশের সঙ্গে আমরা বাণিজ্য Read more

কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা লুৎফর রহমান রাইন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন