অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি নতুন চুক্তিতে হামাস তাদের সম্মতি জানিয়েছে বলে জানা গেছে।ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত এই চুক্তিটি মূলত একটি দুই-পর্যায়ের পরিকল্পনা। এটি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত কাঠামোর উপর ভিত্তি করে তৈরি।প্রস্তাবনা অনুযায়ী, হামাস ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির সময়কালে দুই ধাপে প্রায় ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। একই সময়ে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলবে।এই খবরের পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এদিকে, রবিবার রাতে তেল আবিবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তারা ইসরায়েলি সরকারকে হামাসের সাথে একটি চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য চাপ দেন। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামাসের পক্ষে অবস্থান কঠোর করার অভিযোগ এনেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ধর্ষণের অভিযোগে যুবক আটক, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা
ভৈরবে  ধর্ষণের অভিযোগে যুবক আটক, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা

কিশোরগঞ্জের ভৈরবে কিশোরী (১৬)কে ধর্ষণের অভিযোগে মাহফুজ মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে ভৈরব থানা পুলিশ। অভিযুক্ত যুবক উপজেলার Read more

সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল Read more

হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার
হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার

মাদক বিরোধী নিয়মিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, Read more

বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেল জিপিএ-৫
বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেল জিপিএ-৫

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মেয়ে জাইমা জারনাস তানিশা। সে Read more

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন
ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি-এর মান আরও কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। শুক্রবার আন্তব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিপরীতে রুপির Read more

দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হলেন ভারতীয় বংশোদ্ভূত কাচালিয়া
দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হলেন ভারতীয় বংশোদ্ভূত কাচালিয়া

দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হিসেবে আজ শপথ নিলেন ভারতের বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক প্রফেসর ফিরোজ কাচালিয়া।দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন