ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয় পেটেন্টে, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর ফরেন সার্ভিস একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন।সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। এতে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি আদিলুর রহমান খানের কাছ থেকে সন্দেশের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।জানা যায়, মির্জাপুর উপজেলার জামুর্কীতে প্রথমে কালিদাস সন্দেশের ব্যবসা শুরু করেন। এই সন্দেশ স্থানীয়ভাবে কালিদাসের সন্দেশ হিসেবে প্রসিদ্ধ লাভ করে। গুনগত মান বজায় রাখায়  দেশের গন্ডি পেরিয়ে এই সন্দেশের খ্যাতি ভারতের কলকাতাসহ উপমহাদেশে পরিচিতি পায়। প্রায় শত বছর ধরে এই সন্দেশ সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছে। কালিদাস না  থাকলেও কালিদাসের সন্দেশ হিসেবে এক নামে সকলেই চিনে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী নামক স্থানে সাদামাটা ভাবে স্থাপিত সন্দেশের দোকান সাজানো রয়েছে। মহাসড়কের পাশে হওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষ খুব সহজেই এই সন্দেশ কিনতে পারে। কালিদাসের এই সন্দেশের দোকানটি পরিচালনা করেন কালিদাসের নাতি সমর সাহা। এরআগে তার বাবাও এই দোকান পরিচালনা করতেন। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সন্দেশ ব্যবসায়ী এবং স্থানীয়দের মধ্যে খুশির জোয়ার বইছে।পাকুল্যা গ্রামের বাসিন্দা তপন কুমার শেঠ বলেন, আমাদের এলাকার পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত। এই স্বীকৃতিতে বর্তমান সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম জানান, জেলা ও উপজেলা প্রশাসনের চেষ্টায় মির্জাপুরবাসীর চাওয়াকে সরকার স্বীকৃতি দিয়েছে। এটা এই এলাকার জন্য অনেক বড় প্রাপ্তি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট
আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস Read more

জাতীয় গ্রিডে ত্রুটি : বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা
জাতীয় গ্রিডে ত্রুটি : বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীর বিভিন্নস্থানে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। রবিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার Read more

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক-বর্তমান ১১ Read more

আইপিএল শেষে কে কোন পুরস্কার পেলেন?
আইপিএল শেষে কে কোন পুরস্কার পেলেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মঙ্গলবার (০৩ জুন) আহমেদাবাদের Read more

সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক
সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক

বাইসাইকেলে সারা দিন ঘুরিয়ে বেড়ানোর পর রাতে পুকুরে ফেলে দেয় সৎ বাবা। এ সময় এক পথচারী শিশুটির চিৎকার শুনে পুকুর Read more

কলিং ভিসায় ২৪ লাখ ৬৭ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত
কলিং ভিসায় ২৪ লাখ ৬৭ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত

বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এ তথ্যটি মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন