ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে ম্যাচটিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ নিয়ে বাছাইয়ের ৫ ম্যাচে চতুর্থবার আগে ব্যাট করবে বাংলাদেশ। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শুরু হয় ম্যাচটি।পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আজকের একাদশে একটি পরিবর্তন এনেছে। ফর্মহীন সোবহানা মোস্তারির জায়গায় একাদশে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তারকে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা একাদশে আর কোনো পরিবর্তন আনেনি জ্যোতির দল।পাকিস্তান নিজেদের গত ৪ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে এই ম্যাচে জয়টা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। জ্যোতিরা পাকিস্তানকে হারাতে পারলে আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে না। হেরে গেলে তাদের তাকিয়ে থাকতে হবে দিনের অপর ম্যাচের (ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড) দিকে। বাংলাদেশ হেরে গেলে অপর ম্যাচে ক্যারিবীয়দেরও হার চাইবে টাইগাররা। না হারলেও যেন উইন্ডিজদের মেয়েদের জয়ের ব্যবধানটা কম থাকে।বাংলাদেশ স্কোয়াড: দিলারা আক্তার, ফারজানা হক পিংকী, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার। পাকিস্তান স্কোয়াড: শাওয়াল জুলফিকার, মুনিবা আলি, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নেওয়াজ, রামিন শামিম, দিয়ানা বেগ, সাদিয়া ইকবাল ও নাশরা সুন্ধু।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রোববার (০৭ সেপ্টেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির Read more

সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি
সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি

কিশোরী বেনজির ভুট্টোর উপস্থিতি সিমলার সেই রুক্ষ-শুষ্ক বৈঠকের পরিবেশে যে একটা আলাদা মাত্রা যোগ করেছিল, সেটা ওখানে উপস্থিত অনেকেই পরে Read more

বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল
বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল

বিএনপি কোন ভেসে আসা দল নয়। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা Read more

‘গণতন্ত্র পুনরুদ্ধারে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান’
‘গণতন্ত্র পুনরুদ্ধারে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান’

গণতন্ত্র পুনরুদ্ধারের ‘শেষলগ্নের নেতৃত্ব দিতে’ শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন