আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন ফটকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘আজ ভোর ৫টা ২৫ মিনিটের দিকে ট্রাইব্যুনালের সামনে পাকা রাস্তার ওপর বিস্ফোরণ হয়েছে। আজকে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে।’তিনি আরও বলেন, ‘আজকের বিস্ফোরণের ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে। তবে এখন পর্যন্ত এর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।’উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সোমবার (১৬ জুন) হয়েছে। একই মামলায় আসামি হিসেবে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এমন একটি মামলার শুনানির হওয়ার আগে সকালবেলা ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।এর আগে গত ১ জুন জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও মামুনের বিরুদ্ধে হওয়া এই মামলার এর আগে শুনানি হয়েছিল। সে দিনও একই জায়গায় (শিশু একাডেমিসংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে) ‘ককটেলসদৃশ পটকা’ বিস্ফোরণের কথা জানিয়েছিল শাহবাগ থানা-পুলিশ।এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার শুনানি শেষে দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবে। বাংলাদেশের যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিচারপ্রক্রিয়া স্মুথলি অগ্রসর হতে থাকবে। আর কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সে ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গাদের ২.৯ মিলিয়ন ডলার অনুদান দিল সুইডেন
রোহিঙ্গাদের ২.৯ মিলিয়ন ডলার অনুদান দিল সুইডেন

বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় এসএএফই প্লাস টু (পরিচ্ছন্ন রান্নার জ্বালানি) যৌথ কর্মসূচির জন্য ২.৯ মিলিয়ন ডলারের অনুদান দিয়েছে সুইডেন সরকার।সুইডিশ সরকা‌রের Read more

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর কন্যা ও স্ত্রীসহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫৩ জন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫৩ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। গত একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ জন নিহত Read more

স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল নববধূর
স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল নববধূর

বরিশালের উজিরপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নববধূ খাদিজা আক্তার (১৯) নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে Read more

বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ

বিপিএলের ঢাকা পর্ব আজ শুরু হচ্ছে। দুপুর ১টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা ৬টায় Read more

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন, যুবদল নেতাকে জরিমানা
নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন, যুবদল নেতাকে জরিমানা

নীলফামারীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন