গাজীপুরের কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ একটি অটোরিকশা ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে কোনাবাড়ী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ময়লার ভাগাড়ের কাছ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাঁড়িয়া গ্রামের বাছির মিয়ার ছেলে সুমন রানা (২৭), বগুড়া জেলার ধুনট থানার বৈশাখী চৌবের গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মকুল মিয়া (২৬), ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার কেলী গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে সজিব (৩২), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দরদড়া দেরগা বাজার গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে মোঃ রানা ওরফে বিকাশ রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মাধবপুর গ্রামের জিল্লুর ওরফে জুল্লর রহমানের ছেলে মোঃ রুহুল আমিন (২১)।আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন।তিনি জানান, গতকাল বুধবার (১৬ জুলাই) রাত ১১টার সময় কোনাবাড়ী থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ময়লার ভাগাড়ের কাছে ফাঁকা জায়গায় ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।এ ঘটনায় কোনাবাড়ী থাকনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে জানা যায়, দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুব দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ Read more

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে প্রশাসন ক্যাডারে উল্লাস
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে প্রশাসন ক্যাডারে উল্লাস

জন্মের পর দুই পায়ে ভর দিয়ে দাঁড়ানোর সামর্থ্য ছিল না। হাত দিয়েও স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না উল্লাস পাল। শারীরিক Read more

নিয়োগ দেবে নরসিংদী জেলার সিভিল সার্জন কার্যালয়
নিয়োগ দেবে নরসিংদী জেলার সিভিল সার্জন কার্যালয়

নরসিংদী জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ৭টি পদে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’
‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বুধবার (০৭ জানুয়ারি) ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে নিহত ১১১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে নিহত ১১১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ইসরায়েলি হামলায় একদিনে আরও ১১১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মাঝে ২৪ জন ত্রাণ বিতরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন