মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড জনসাধারণের অধিকার সংরক্ষণ, হয়রানি রোধ এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। সাধারণ মানুষ যাতে ন্যায্য সেবার বাইরে কোনো আর্থিক চাপের সম্মুখীন না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে’ এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার (১৫ জুন) বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকায় মোংলা হতে চট্টগ্রামগামী জিএস ট্রাভেলস, ইভান পরিবহন, বিএম লাইন ও রয়েল পরিবহন কর্তৃক যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমাণিত হয় এবং আদায়কৃত অতিরিক্ত অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়। পরবর্তীতে ঐ পরিবহনের প্রতিনিধিদের কাছ থেকে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার মুচলেকা গ্রহণ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড জনকল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যারিবিয়ান অঞ্চলে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
ক্যারিবিয়ান অঞ্চলে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছোট নৌযান লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত Read more

নাগরপুর-ঢাকা রুটে চলাচল করছে ঝুঁকিপূর্ণ বাস
নাগরপুর-ঢাকা রুটে চলাচল করছে ঝুঁকিপূর্ণ বাস

টাঙ্গাইলের নাগরপুর থেকে রাজধানী ঢাকাগামী রুটে চলছে পরিবহন নৈরাজ্য। নিয়মকানুনের তোয়াক্কা না করে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে মেয়াদোত্তীর্ণ ও লক্কর-ঝক্কর বাস। Read more

নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী আজ
নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী আজ

বাংলা সিনেমার গণমানুষের নায়ক প্রয়াত চিত্রনায়ক মান্নার আজ ৬০তম জন্মবার্ষিকী। ১৯৬৪ সালে ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জন্মগ্রহণ করেন গুণী Read more

আজও ঢাকার বাতাস সহনীয়
আজও ঢাকার বাতাস সহনীয়

সাধারণত আষাঢ়-শ্রাবণ মাস আসলে রাজধানী ঢাকার বাতাসে দূষণ সহনীয় পর্যায়ে চলে আসে। এই সময়টাতে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসা Read more

ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন
ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আসন্ন। ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন