প্রতি বছরের ২ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব নারিকেল দিবস’। দিবসটিকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য হলো নারিকেলের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা, গুণগত মান, ব্যবহার এবং এর উপকারিতা বোঝানো।এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় নারকেল সম্প্রদায় এশিয়ান প্যাসিফিক কোকোনাট কমিউনিটি (এপিসিসি) দ্বারা এই দিবস পালন করা হচ্ছে।২০০৯ সাল থেকে এশিয়ান প্যাসিফিক কোকোনাট কমিউনিটি (এপিসিসি) প্রতি বছর এ দিনে দিবসটি উদযাপন করার সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়াসহ মোট ১৮টি দেশ নিয়ে এপিসিসি সংস্থাটি গঠিত। এ দিবসের মূল লক্ষ্য হচ্ছে নারকেল শিল্পের উন্নতির মাধ্যমে একটি দেশের অর্থ ব্যবস্থাকে মজবুত করা।নারিকেল হচ্ছে পৃথিবীর অন্যতম ভার্সেটাইল ফল, এর একাধিক উপকারিতা আছে। এটা যেমন খাওয়া যায়, তেমনই আবার এর তেল রান্না থেকে ত্বক পরিচর্যায় ব্যবহার করা যায়। এতে রয়েছে প্রচুর অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান।নারিকেল হচ্ছে মূলত আঁটিযুক্ত রসাল এবং শাঁসালো ফল। এটা মূলত গ্রীষ্মপ্রধান দেশগুলোতে পাওয়া যায়। এশিয়ান-প্যাসিফিক অঞ্চলে এই ফল সবচেয়ে বেশি পাওয়া যায় এবং একাধিক কাজে ব্যবহার করা যায়।এশিয়ান-প্যাসিফিক অঞ্চলে মূলত এই দিনটি পালিত হয়। এশিয়ান-প্যাসিফিক কোকোনাট কমিউনিটি বা এপিসিসি দ্বারা এই দিনটিকে পালন করা হয়। এই সংস্থাটি মূলত সেই সব দেশগুলোকে সাহায্য করে এবং নজর রাখে যেখানে নারিকেল উৎপাদন করা হয়। এই দিনটিকে প্রথমবার ২০০৯ সালে পালন করা হয়।বর্তমানে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি নারিকেল উৎপাদন করা হয়। ভারত রয়েছে তৃতীয় স্থানে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুবান্ধব এআই চ্যাটবট ‘বেবি গ্রক’ আনছেন মাস্ক
শিশুবান্ধব এআই চ্যাটবট ‘বেবি গ্রক’ আনছেন মাস্ক

খুব শিগগিরই বাজারে আসছে নতুন অ্যাপ। ছোটদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে এই অ্যাপ। এই অ্যাপ্লিকেশনে মূলত বাচ্চাদের কন্টেন্টই থাকবে। Read more

ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

গাঁজা ও ফেনসিডিলসহ চট্টগ্রামে ২ যুবক আটক
গাঁজা ও ফেনসিডিলসহ চট্টগ্রামে ২ যুবক আটক

চট্টগ্রামের মীরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে Read more

রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি বিসিবি সভাপতির
রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি বিসিবি সভাপতির

আগামী বছর রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচসহ বিপিএল ও প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) Read more

পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছে মানুষ, দর্শনার্থীর ভিড় 
পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছে মানুষ, দর্শনার্থীর ভিড় 

জীবন্ত মানুষের পিঠে লোহার বড়শি গেঁথে বাঁশ কাঠে নির্মিত চড়কির সাথে শূন্যে ঘুরছে মানুষ। আর সেখানে উপস্থিত হিন্দু নারীরা উলুধ্বনির Read more

হবিগঞ্জে বিজিবির অভিযানে মাদকসহ চোরাচালান জব্দ
হবিগঞ্জে বিজিবির অভিযানে মাদকসহ চোরাচালান জব্দ

হবিগঞ্জ বিজিবি’র অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৫৬ বোতল ভারতীয় মদ, ২৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন