চট্টগ্রামের মীরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। র‌বিবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য নি‌শ্চিত করা হয়। র‌্যাব সূত্রে আরো জানা যায়, গতকাল র‍্যাব চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন সরকার টোলাস্থ মাহি এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এক পর্যায়ে র‌্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক পিকআপটিকে থামানোর সংকেত দিলে র‌্যাবের চেকপোস্টের ব্যারিকেডের সামনে পিকআপটি থামলে দুইজন গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এসময় র‌্যাব সদস্যরা তাদেরকে ধরতে সক্ষম হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিকআপের ভিতর মাদক আছে বলে তারা স্বীকার করে। উপস্থিত র‌্যাব সদস্যরা পিকআপটি তল্লাশিকালে একটি নীল রঙ্গের ত্রিপল দিয়ে মোড়ানো দুটি বস্তার ভিতর ১০০টি ফেনসিডিল বোতল এবং তিনটি নীল ও ১২টি কালো রঙ্গের পলিথিন থেকে ৩০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে প্রধান শিক্ষক হতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা
প্রাথমিকে প্রধান শিক্ষক হতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত নিয়মানুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে Read more

বেরোবির সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি – মেহেদী
বেরোবির সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি – মেহেদী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক সংগঠন 'সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এ Read more

ইসরায়েল যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা পোষা কুকুর: খামেনি
ইসরায়েল যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা পোষা কুকুর: খামেনি

ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘শেকলে বাঁধা কুকুর’ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  সেইসঙ্গে নতুন করে যেকোনো ধরনের Read more

পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 
পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 

রেস্তোরাঁয় প্রবেশের শুরুতেই সাইনবোর্ডে বড় করে লেখা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি হাউজ। একই দোকানের ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো Read more

Lonkero Casino app – turvallisuusopas suomalaisille pelaajille
Lonkero Casino app – turvallisuusopas suomalaisille pelaajille

Lonkero Casino – Käyttäjäopas Lonkero Casino appiin Miksi valita Lonkero Casino app? Lonkero Casino app on suunniteltu suomalaisille pelaajille, jotka Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন