হবিগঞ্জ বিজিবি’র অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৫৬ বোতল ভারতীয় মদ, ২৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। গত ৪৮ ঘন্টায় ১১টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, গরু, চাউল, ফুসকা এবং বাংলাদেশী মশার কয়েল ও বাই-সাইকেলসহ মোট ১০ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। ৫৫ বিজিবির সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এবং রাজেন্দ্রপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদ এবং ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা। পাশাপাশি চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল এবং গুইবিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ, গরু এবং ৬০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান এবং কাকমারাছড়া বিওপির টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ, ৭৪ কেজি ফুসকা, ৩৯০ কেজি বাসমতি চাউল এবং ৯৯০ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল ও ১টি বাই-সাইকেল আটক করেছে। যার সিজার মূল্য ৩ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা। ৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, ‘বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।’ ৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ২৪ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং পণ্যসামগ্রী আটক করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালোবাজারি রোধে ময়মনসিংহ রেলস্টেশনে দুদকের অভিযান
কালোবাজারি রোধে ময়মনসিংহ রেলস্টেশনে দুদকের অভিযান

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৮ মে) সকাল Read more

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার Read more

আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার
আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী Read more

ইসলামী বিশ্ববিদ্যালয়: রুম নম্বর ২১২
ইসলামী বিশ্ববিদ্যালয়: রুম নম্বর ২১২

২০১৯ সাল থেকে এক সঙ্গে পড়াশোনা। একই হলে একই রুমে অবস্থান। কাকতালীয় ভাবে এক রুমে থাকতে শুরু করেন চার বন্ধু। Read more

আবারও ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া
আবারও ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিনা উসকানিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলাই দেশটিকে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সাথে সহযোগিতা স্থগিত Read more

১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দিলেন প্রধান উপদেষ্টা
১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সোমবার ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন