ভারতের ওড়িশায় মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত বিষ্ণু কুমার বর্মা (২২) অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন।রাজ্যের সুন্দরগড় জেলায় ঘটেছে এ ঘটনা। মঙ্গলবার (১৫ এপ্রিল) পুলিশের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, জেলার ব্রাহ্মণীতরঙ্গ পুলিশ স্টেশনের কাছে ভালুপাত্র গ্রামের মাঠ থেকে ক্রান্তি কুমার বর্মার (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তারপর তদন্তে নেমে অল্প সময়ের মধ্যেই ক্রান্তির ছেলে বিষ্ণুকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষ্ণু জানান, ক্রান্তি কুমার বর্মা তার জন্মদাতা পিতা ছিলেন এবং মায়ের হত্যার প্রতিশোধ নিতে তিনি নিজের হাতে ক্রান্তিকে খুন করেছেন। তার মধ্যে কোনো অনুতাপ বা অনুশোচনা কাজ করছিল না বলেও জানিয়েছে পুলিশ।উল্লেখ্য, বেশ কয়েক বছর স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাবাসের সাজা পেয়েছিলেন ক্রান্তি কুমার বর্মা, সে সময় তাদের ছেলে বিষ্ণু শিশু ছিলেন। পুলিশকে বিষ্ণু বলেছেন, তার সামনেই তার মা’কে হত্যা করেছিলেন ক্রান্তি।গত ডিসেম্বর মাসে কারগার থেকে মুক্তি পান ক্রান্তি কুমার। তারপর নিজ গ্রামে ফিরে এসেছিলেন।স্থানীয়সূত্রে জানা গেছে, বেশ রগচটা স্বভাবের লোক ছিলেন ক্রান্তি কুমার। প্রায়েই তিনি সহিংস হয়ে উঠতেন এবং গ্রামের নারীদের সঙ্গে বাজে ব্যবহার করতেন। কারণে অকারণে নিজের ছেলের গায়েও হাত তুলতেন তিনি।বর্তমানে পুলিশ হেফাজতে আছেন বিষ্ণু কুমার বর্মা। ক্রান্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ
দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের সাত নম্বর ঘাটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (০৪ জুন) সকালে Read more

জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 
জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।রোববার (২৮ Read more

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা

বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন ১২ কর্মকর্তা।গত ২২ এপ্রিল জননিরাপত্তা বিভাগের এক স্মারকের Read more

সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া Read more

যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আর কখনও যেন ভোট ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।সোমবার (১২ Read more

গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর
গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর

সাত বছরের ব্যবধানে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন সম্পন্ন হয়েছে গত ২৫ সেপ্টেম্বর। এ নির্বাচনে জয়ী প্রতিনিধিরা বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন