আগামী জাতীয় নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।গত ২২ সেপ্টেম্বর ইইউর একটি প্রাক্-নির্বাচনি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে। রিকার্ডো সেলেরির (জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ) নেতৃত্বে আট সদস্যের ইইউ প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।ইসি দলের নেতৃত্বে ছিলেন এক যুগ্ম সচিব। পরে ইইউর এই বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে আরেক দফা বৈঠক করেন।আখতার আহমেদ বলেন, পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তারা তফশিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন। ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কিনা। গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন। ভোট গণনার সময় থাকতে পারবেন কিনা, এসব বিষয়ে জানতে চেয়েছেন। তিনি আরও বলেন, উনারা শিডিউল ঘোষণা পর থেকে আসতে চান। বিভিন্ন পর্যায়ে উনাদের প্রতিনিধিদল আসবেন এবং শেষ পর্যন্ত তারা থাকবেন। তারা একসঙ্গে ১৫০ জন আসবেন না। নির্বাচন কমিশন সচিব আরও বলেন, এছাড়া আমরা কীভাবে ফল প্রকাশ করি, এ তথ্য ওয়েবসাইটে থাকে কিনা, এসবও জেনেছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ
‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ

ঢালিউডে প্রথম সিনেমা দিয়েই দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। ক্যারিয়ারে মাত্র ছয় বছরেই বাজিমাত করেন তিনি। আজ ১৯ Read more

সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার
সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার

নেপালে জেন-জি আন্দোলনে নিহতদের পরিবার ঘোষণা করেছে, শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের Read more

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে জীবেশ বাড়ৈ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।বুধবার (০৯ জুলাই) সকালে Read more

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন