মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচর সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে । এই দুর্ঘটনায় ট্রলারে থাকা পাঁচজন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মো: শরিফ (৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শরিফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের মৃত মো: হোসেনের ছেলে বলে জানা গেছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজ জেলেকে খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাল্কহেডটি দ্রুত গতিতে ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। দুর্ঘটনার পরই চালক বাল্কহেডটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিখোঁজ জেলে মো: শরিফের সন্ধানে নদী ও উপকূলীয় এলাকায় জোর অনুসন্ধান চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাঁজার আসরে হাতেনাতে ধরা ঢাবির চার শিক্ষার্থী
গাঁজার আসরে হাতেনাতে ধরা ঢাবির চার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে মাদকসেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চার Read more

আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব Read more

ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান
ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ দিনের রিমান্ড Read more

ভেদরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
ভেদরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের সখিপুর থানা পুলিশ বিশেষ "ডেভিল হ্যান্ট" অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তি Read more

জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি
জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কার ও মেরামতের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের Read more

ঢাবিতে ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার, কাল থেকে কার্যকর
ঢাবিতে ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার, কাল থেকে কার্যকর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল বুধবার (৪ জুন) থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও শিক্ষা কার্যক্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন