ভারতের বিহারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসেছেন দেশটির এক এমপি। তার নাম তারিক আনোয়ার। মূলত কংগ্রেসের এই সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়ায় একপর্যায়ে গ্রামবাসীরা তাকে পিঠে তুলে নিয়ে জলাবদ্ধ এলাকা পার করান।এদিকে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। সোমবার (০৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, বিহারের কাটিহারে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে অস্বস্তি বোধ করায় কংগ্রেস সংসদ সদস্য তারিক আনোয়ারকে স্থানীয় গ্রামবাসীরা কাঁধে তুলে নিয়েছিলেন।ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ায় রাজনৈতিক বিতর্ক তৈরি হলেও কংগ্রেস নেতার পক্ষ থেকে বলা হয়েছে, তিনি অসুস্থ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।কাটিহার থেকে নির্বাচিত এমপি আনোয়ার দুই দিনের সফরে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ট্রাক্টর, নৌকা ও মোটরসাইকেলসহ নানা যান ব্যবহার করে দুর্গতদের সঙ্গে দেখা করেন। তবে একটি ভিডিওতে দেখা যায়, গ্রামবাসীরা তাকে পিঠে তুলে জলাবদ্ধ জমি পার করছেন।কাটিহার জেলা কংগ্রেস সভাপতি সুনীল যাদব এনডিটিভিকে জানান, “আমরা ট্রাক্টর, নৌকা ও বাইক ব্যবহার করেছি। কিন্তু একপর্যায়ে আমাদের ট্রাক কাদায় আটকে যায়, প্রায় দুই কিলোমিটার হেঁটে যেতে হয়। প্রচণ্ড গরমে আনোয়ার সাহেবের মাথা ঘুরছিল। তখনই গ্রামবাসীরা ভালোবাসা থেকে তাকে তুলে নেন।”ভিডিওতে দেখা গেছে, একজন গ্রামবাসী তাকে পিঠে নিয়েছেন, পেছন থেকে অন্যরা ধরে রেখেছেন যেন পড়ে না যান। একজন পুলিশ কর্মকর্তাকেও সহায়তা করতে দেখা যায়।আনোয়ার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছবি ও ভিডিও শেয়ার করে বন্যাদুর্গত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সরকারের কাছে দ্রুত ত্রাণ সহায়তার আবেদন জানিয়েছেন।অন্য এক ছবিতে দেখা যায়, তিনি হাঁটছেন আর পুলিশ কর্মকর্তা ও অন্য এক ব্যক্তি ছাতা ধরে তাকে রোদ থেকে বাঁচাচ্ছেন। আরেকটি ভিডিওতে তাকে ট্রাক্টরে বসে থাকতে এবং সেখানেও চারপাশে ছাতা ধরা মানুষ দেখা যায়।বিহারের গঙ্গা, কোসি, গণ্ডক ও ঘাঘরা নদীর পানির স্তর বিপৎজনক অবস্থায় থাকায় বিহারের বন্যা পরিস্থিতি এখনও সংকটজনক বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১
পাবনায়  মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় Read more

পুলিশের নাকের ডোগায় ভণ্ড কবিরাজ ও কৃষকলীগ নেতার দুই নাম্বারি
পুলিশের নাকের ডোগায় ভণ্ড কবিরাজ ও কৃষকলীগ নেতার দুই নাম্বারি

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও এক কৃষকলীগ নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। সেই কৃষকলীগ নেতার নাম সুকুমার রায়। উপজেলার সোনাহার Read more

ফের বাড়ল স্বর্ণের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। টানা ৭ দফা কমানোর পর এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শনিবার Read more

রাকসু নির্বাচনে ভিপি-এজিএসসহ ২০ পদে শিবিরের নিরঙ্কুশ জয়
রাকসু নির্বাচনে ভিপি-এজিএসসহ ২০ পদে শিবিরের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল।২৩টি পদের Read more

‌‌‘আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই’
‌‌‘আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই’

আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির Read more

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি: প্রেস সচিব
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (০১ আগস্ট) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন