বরগুনার তালতলীতে বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান (৭৬) মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার শিকারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক (অব:) ছিলেন। মঙ্গলবার (০৩ জুন) বেলা ১ টার দিকে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল সোমবার দিবাগত রাত ১১ টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের করমজা পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মো. আ. মান্নান স্ত্রী, দুই ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমার উপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালালের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন এবং জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহবুবুল আলম মামুন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আবু সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, আনসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে Read more

উলিপু‌রে ৬ জুয়া‌ড়ি আটক
উলিপু‌রে ৬ জুয়া‌ড়ি আটক

কুড়িগ্রামের উলিপু‌রে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়া‌ড়িকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (০২ এপ্রিল) দিবাগত রা‌ত পৌনে দুইটায় উপজেলার গুনাইগাছ ইউনিয়‌নের Read more

সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে ধাক্কা লেগে রাকিব মিয়া (২৫) নামে এক যুবক Read more

আমতলীতে স্থাপনা পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম
আমতলীতে স্থাপনা পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসপ্রবণ উপকূলীয় জেলা বরগুনার আমতলীতে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেন্টারের স্থান পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও Read more

ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ
ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে।ভূঞাপুর Read more

আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত
আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।শুক্রবার(২৫ এপ্রিল) দুপুর এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন