ব্রাহ্মণবাড়িয়ার আদালতে জামিন না পেয়ে বাদীর হাত-পা  ভেঙে দিলেন বিবাদী পক্ষের লোকজন। এ ঘটনায় দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আখাউড়ার গ্রামবাসি।শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়েনর দরুইন গ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের তোরণের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে গ্রামবাসির পক্ষ থেকে বক্তব্য রাখেন মতিউর রহমান, সজ্জল মিয়া, মতি মিয়া, সুলতানা ও মরিয়ম বেগম প্রমুখ।মানববন্ধনে দরুইন গ্রামের সজ্জল মিয়া বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই একই এলাকার বাসিন্দা হাণিফ মিয়া ও তার গোষ্টির লোকজনের সাথে  আমাদের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ৫ জানুয়ারি হাণিফ মিয়ার গোষ্টির লোকজন সংঘবদ্ধ হয়ে আমার ভাই সজীব মিয়াকে মারধর করে জখম করে। এ ঘটনায়  আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৪ মে আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক জামিন বাতিল করে ১নং আসামী দুলাল মিয়াকে জেলহাজতে প্রেরণ করেন।জামিন বাতিল হওয়ায় বিবাদী পক্ষের কালু মিয়া, রনি মিয়া, হেলাল মিয়া, ইদ্রিস মিয়া,রেনু মিয়া তপন মিয়াসহ আরো কয়েকজন আমার ভাই সজীবকে খুন করার উদ্দেশ্যে  তার উপর বর্বরোচিত হামলা করে। হামলায় আমার ভাইকে মারধর করে রক্তাত্ব জখমসহ হাত পা ভেঙে দেয়।  এসময় তার সাথে থাকা সমস্ত টাকা পয়সাও তারা ছিনিয়ে নেয়। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চাইএ ব্যাপারে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, বাদীর দেওয়া এজাহার নথিভূক্ত করা হয়েছে ও আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা
ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা

ভারতের বেঙ্গালুরুর ব্যস্ত শহরের এক মোড়ে ছুটে চলা মানুষের ভিড়ের মাঝেই দেখা মিলল এক প্রাক্তন ব্যাংক কর্মীর। পাশে রাখা একটি Read more

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই: প্রেস সচিব
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন Read more

বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার Read more

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরের সব Read more

সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু
সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু

জর্ডান, মিশর, সিরিয়া ও লেবাননের বিশাল অংশের সঙ্গে পুরো ফিলিস্তিন এক করে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা করতে চেয়েছেন দেশটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন Read more

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে যান চলাচল বন্ধ
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে যান চলাচল বন্ধ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেইয়ান ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন