মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সরাসরি জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়বো না। তার এই মন্তব্যে ইরান যুদ্ধ থেকে ব্রিটেনকে দূরে রাখার নীতিই প্রতিফলিত হয়েছে।তিনি বলেন, যুক্তরাজ্য বর্তমানে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে, যার লক্ষ্য ব্রিটিশ নাগরিক, স্বার্থ এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা।তবে তিনি এটাও বলেন যে, যুক্তরাজ্য হরমুজ প্রণালি পুনরায় চালু করার প্রচেষ্টায় ভূমিকা রাখবে।এদিকে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, যেখান থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।পাশাপাশি, ব্রিটেন আকাশ প্রতিরক্ষায় অংশ হিসেবে যুদ্ধবিমান মোতায়েন করেছে, যা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যবহৃত হচ্ছে।বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধ এড়িয়ে চললেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে যাচ্ছে, যা এই সংঘাতে পশ্চিমা জোটের কৌশলগত অবস্থান তুলে ধরে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার
কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোরকে বলাৎকার করার অভিযোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত সৈয়দ মাহফুজ উন নবী খোকন সাতকানিয়া Read more

দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক
দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি Read more

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে। এর ফলে শনিবার (১৩ সেপ্টেম্বর) সারা দিনজুড়েই শহরের বিভিন্ন Read more

রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের জন্য ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভায় Read more

রামগড়ে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, দোকানি গ্রেফতার
রামগড়ে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, দোকানি গ্রেফতার

খাগড়াছড়ির রামগড়ে ৭ বছর বয়সী ২য় শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে চা দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত Read more

বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
বিএনপির ৪ নেতা সুখবর পেলেন

বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন