ভারতের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে ইউটিউব অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের কনটেন্ট ভারতে ব্লক করেছে। ভারতের দর্শকদের জন্য এখন আর এই চ্যানেলগুলো দেখা যাচ্ছে না। ব্লক করা চ্যানেল গুলো হলো- একাত্তর টিভি, বাংলাভিশ,যমুনা টিভি ও মোহনা টিভি। ভারত থেকে ইউটিউবে এসব চ্যানেল অ্যাক্সেস করতে গেলে একটি বার্তা দেখা যাচ্ছে, যেখানে লেখা, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে উপলব্ধ নয়, কারণ সরকারের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত একটি আদেশ দেওয়া হয়েছে।’ডিসমিসল্যাব প্রথমে একটি ভারতীয় ভিপিএন সার্ভারে সংযুক্ত হয়ে পরীক্ষা চালায়। আইপি চেকার ওয়েবসাইট ‘হোয়াটস মাই আইপি অ্যাড্রেস’-এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে, সংযোগটি ভারতীয় হিসেবে শনাক্ত হচ্ছে।এরপর ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিসমিসল্যাব তাদের তালিকায় থাকা ৩৮টি বাংলাদেশি সংবাদ ও মিডিয়া চ্যানেল ম্যানুয়ালি পরীক্ষা করে। এর মধ্যে চারটি চ্যানেল—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি অ্যাক্সেসযোগ্য ছিল না এবং তাতে সরকার কর্তৃক জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত আদেশের উল্লেখসহ একটি বার্তা দেখাচ্ছিল।এই ফলাফল যাচাই করতে ডিসমিসল্যাব ওই চারটি চ্যানেলের লিংক নয়াদিল্লি ও কলকাতা-ভিত্তিক দুই সাংবাদিককে পাঠায়। নাম প্রকাশ না করার শর্তে তারা নিশ্চিত করেন যে, ভারতে থেকে চ্যানেলগুলো অ্যাক্সেস করা যাচ্ছিল না।তাদের একজন একটি স্ক্রিন রেকর্ডিং পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন। যমুনা টিভি নিশ্চিত করেছে যে, তারা ইউটিউব থেকে একটি নোটিশ পেয়েছে, যেখানে জানানো হয়েছে যে ভারতে সরকারি অনুরোধের ভিত্তিতে চ্যানেলটি ব্লক করা হয়েছে। নোটিশে আরো উল্লেখ ছিল যে, ভবিষ্যতে চ্যানেলে আপলোড হওয়া সব ভিডিও ভারতীয় দর্শকদের জন্য ব্লক থাকবে।জিও-ব্লকিং বলতে কোনো কনটেন্টে ব্যবহারকারীর ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে অ্যাক্সেস সীমিত করাকে বোঝায়। এ ক্ষেত্রে, প্রভাবিত বাংলাদেশি চ্যানেলগুলো বিশ্বব্যাপী অ্যাক্সেসযোগ্য থাকলেও ভারতের ব্যবহারকারীদের কাছ থেকে কনটেন্টগুলো আড়াল করা হয়েছে।এ ধরনের জিও-ব্লকিং এসেছে এমন এক সময়ে, যখন ৬-৭ মে রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিন্দুর’-এর পর দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বেড়েছে। এই অভিযান পাকিস্তানে কথিত সন্ত্রাসী ক্যাম্পে চালানো হয় এবং এর পরপরই ভারতীয় সংবাদমাধ্যমে তীব্র জাতীয়তাবাদী কভারেজ দেখা যায়।এমন পরিস্থিতিতে ভারতের প্রভাবশালী স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়্যার ৯ মে জানিয়েছে, তাদের ওয়েবসাইটটি ভারতে পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তারা লেখে, ‘সংবিধানপ্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করে ভারত সরকার thewire.in ওয়েবসাইটটিকে সারা দেশে ব্লক করেছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগাতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক Read more

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

পাবনা, রাজবাড়ী, ঠাকুরগাঁও ও রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বুধবার (০১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে Read more

আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ
আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ

আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করায় শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী যশোর জেলার শহর শাখা।  রবিবার Read more

ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা
ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা। সন্ধ্যায় টিএসসি Read more

গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

 মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক।রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তার Read more

সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু
সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

বাংলাদেশ থেকে রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৯ হাজার ১০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন