আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় বাংলাদেশে শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি।সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘‘যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করার ঘটনা একটি উদ্বেগজনক পদক্ষেপ।’’তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত ‘গণতান্ত্রিক অধিকার হ্রাস এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়া’ নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।’’ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘‘আমরা বাংলাদেশে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে জোরালো সমর্থন জানাই।’’এর আগে, গত শনিবার শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ওই দিন রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামি লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।পরে সোমবার বিকেলের দিকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে ৪ উপদেষ্টার আগমন উপলক্ষে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
বেরোবিতে ৪ উপদেষ্টার আগমন উপলক্ষে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৬ জুলাই পালিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও Read more

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতকানিয়া সাংবাদিক সমিতি। মঙ্গলবার (২১ মে) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত এ Read more

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় খাবার, ঔষধ ও এক্সরে নিয়ে Read more

শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন
শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

বরিশালের সাধারণ ছাত্র জনতার ব্যানারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্য খাতের অনিয়ম, হয়রানি, অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Read more

১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিজিবির হাতে তুলে দিয়েছে ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন