বাংলাদেশে ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা আর কোনো দেশে হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার (৬ অগস্ট) সকালে রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে– সেটি পৃথিবীর কোনো দেশে হয়নি।’উপদেষ্টা বলেন, ‘অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে, সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো।’এছাড়া দেশে কৃষির বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি জানিয়ে তিনি বলেন, ‘যতদিন ক্ষমতায় আছি, ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাব।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রবিবার (২০ Read more

জয়পুরহাটে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ
জয়পুরহাটে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ

জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৩ জন তরুণ-তরুণী সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি Read more

নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা অর্থদণ্ড ও ৬ Read more

কুড়িগ্রামের ৩ বিদ্যালয়ের কেউ পাস করেনি
কুড়িগ্রামের ৩ বিদ্যালয়ের কেউ পাস করেনি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর  কুড়িগ্রামের তিনটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আজ প্রকাশিত Read more

জিয়া পরিবারকে কটূক্তি, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে সমন জারি
জিয়া পরিবারকে কটূক্তি, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে সমন জারি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির মামলায় জামালপুরে সাবেক Read more

মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন আটক
মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন আটক

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে।শুক্রবার (৯ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন