জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবির (২৯) কে ছুরিকাহতের ঘটনায় বেলাল হোসেন ও রাফি মিয়া নামে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(১১ মে) দিবাগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউপির পাটাবুকা গ্রামের ফুলবরের ছেলে বেলাল হোসেন ও একই গ্রামেে রফিকুল ইসলামের ছেলে রাফি মিয়া বলে জানাগেছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পাঁচবিবির বালিঘাটা পাটাবুকা গ্রামের বেলাল হোসেনের সাথে চাঁপাইনবাবগঞ্জে এক নারীর সাথে বিয়ে হয়। প্রায় ৩-৪বছর আগে তাদের বিচ্ছেদ হলেও একটি সন্তান রয়েছে। গত শনিবার সাবেক স্বামীর বাড়ীতে আটকে রেখেছিল বলে জরুরি পরিষেবা ৯৯৯ বলে করে অভিযোগ দায়ের করেন তালাকপ্রাপ্ত ওই নারী। সেখানে এসআই আলমগীর কবির গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। রোববার বিকেলে আবারও ফোন পেয়ে সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করতে যান। স্থানীয় বাসিন্দা রাফিকে সরিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। এটি ওই ছেলে মেনে নিতে না পেরে উত্তেজিত হয়ে কাঁচি দিয়ে এসআইকে আঘাত করে। পরে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব তাকে দেখতে যান। এরপর রাতেই এসআই আলমগীর কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর ওই নারীর সাবেক স্বামী বেলাল হোসেন ও প্রতিবেশী রাফি মিয়াকে গ্রেপ্তার করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার Read more

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বৃহস্পতিবার
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বৃহস্পতিবার

এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল)। এদিন এক মাসের Read more

জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত করতে অভিযান
জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত করতে অভিযান

গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলক্রসিং এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও Read more

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের Read more

পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা Read more

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র
ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। তবে এবার বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় ফেনীর বন্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন