ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অর্ধেক বগি রেখে ট্রেন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে পড়ে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে আশুগঞ্জ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশনে ঢোকার মুহূর্তে ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আলাদা হয়ে যায়। এতে পেছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ প্রবেশ করে।পরে ট্রেন পেছনের দিকে নিয়ে পুনরায় বগি সংযোগ লাগানোর চেষ্টা চলছে। তবে কী কারণে এমনটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত পালানোর উদ্দেশ্যে ফেনীর পলাতক আসামি রামগড়ে গ্রেপ্তার
ভারত পালানোর উদ্দেশ্যে ফেনীর পলাতক আসামি রামগড়ে গ্রেপ্তার

দীর্ঘদিন পালিয়ে বেড়ানো ফেনীর এক পলাতক আসামিকে রামগড় থেকে আটক করে নিয়ে গেলেন ফেনী সদর মডেল থানা পুলিশ।বুধবার (৩০এপ্রিল) দুপুরে Read more

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০২ Read more

যশোরে গৃহবধূকে হত্যার পর পরকীয়া প্রেমিকের আত্মহত্যা
যশোরে গৃহবধূকে হত্যার পর পরকীয়া প্রেমিকের আত্মহত্যা

যশোরের মনিরামপুর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে গৃহবধূ তৃপ্তি মণ্ডলকে হত্যা মামলার আসামি পরকীয়া প্রেমিক শংকর মল্লিক (৬০) হারপিক পান করে আত্মহত্যা Read more

জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে বিজিবির এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে Read more

উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি

শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা। Read more

এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা
এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী হ্যারিকেন মেলিসা জ্যামাইকার ওপর তাণ্ডব চালিয়ে এবার কিউবায় আঘাত হেনেছে। ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৫ কি.মি.) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন