কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে সভ্যা রাণী (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ৩ টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা, হিন্দুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সভ্যা রাণী ওই এলাকার কৃষক জোগেশ চন্দ্র বর্মনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সবুর আলী।পুলিশ ও স্বজনরা জানায়, সভ্যা রাণী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।সোমবার দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন ঘরে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সভ্যা রাণী। সংবাদ পেয়ে উলিপুর থানা পুলিশ সোমবার বিকেলে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। মানসিক ভারসাম্যহীন থাকায় এর আগেও সভ্যা রাণী বেশ কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান স্বজনরা। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, এই ঘটনায় কারও কোন আপত্তি না থাকায় সৎকারের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?
মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?

কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায়ী পরিবারের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ থেকে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই নারীসহ তিনজন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল Read more

যাত্রী বেশে অটোরিকশায় উঠে ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৪
যাত্রী বেশে অটোরিকশায় উঠে ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৪

পাবনার ঈশ্বরদীতে যাত্রী বেশে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে সেই অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। মঙ্গলবার Read more

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ অনিশ্চিত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ অনিশ্চিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল-৩ এর কাজ প্রায় শেষ। তবে কবে নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে Read more

যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন গুরুতর
যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন গুরুতর

যশোরের মণিরামপুরে সাপের কামড়ে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বোন হালিমা (৮) গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা Read more

নওগাঁয় বিদ্যুতের তারের সুরক্ষায় সাড়ে ৫’শ তালগাছ ন্যাড়া!
নওগাঁয় বিদ্যুতের তারের সুরক্ষায় সাড়ে ৫’শ তালগাছ ন্যাড়া!

নওগাঁ বাইপাস সড়কের দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি প্রায় ৫৫০টি তালগাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া Read more

দস্যুতার জালে বন্দি কক্সবাজারের উপকূল!
দস্যুতার জালে বন্দি কক্সবাজারের উপকূল!

কক্সবাজারের উপকূলে এখন জেলেদের জালে মাছের চেয়ে বেশি ধরা পড়ছে ভয়। প্রতিদিনের মতো সমুদ্রে মাছ ধরতে গেলেও ফিরতে হচ্ছে খালি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন