ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই বছর আগে এক অস্ত্রোপচারের সময় তার দেহে ক্যানসার ধরা পড়ে। কিছুদিনের চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হলেও কয়েক মাস আগে রোগটি আবার জটিল আকার নেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন এই অভিজ্ঞ শিল্পী। আজ সন্ধ্যার আগেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।পঙ্কজ ধীর সবচেয়ে বেশি পরিচিতি পান বিআর চোপড়ার পরিচালনায় মহাভারত ধারাবাহিকে ‘কর্ণ’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। শুধু টেলিভিশন নয়, বলিউডের অসংখ্য জনপ্রিয় ছবিতেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ‘বাদশা’ এবং ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।এছাড়া হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও ছিল তার সক্রিয় উপস্থিতি। প্রায় ৫৫ বছরের জীবনে পঙ্কজ ধীর দুটি চলচ্চিত্র পরিচালনাও করেন। সর্বশেষ ২০২৪ সালে ‘ধ্রুব তারা’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।পঙ্কজ ধীরের মৃত্যুতে বলিউডের তারকা থেকে শুরু করে অসংখ্য ভক্ত-অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ
অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রংপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ এবং জিএম কাদেরের বাসায় Read more

কাঁচা পেঁয়াজ খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?
কাঁচা পেঁয়াজ খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন অনেকে। এর অনেক গুণ রয়েছে। তবে বেশি পরিমাণে খেলে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে Read more

গাংনী হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে টেস্ট বাণিজ্য ও দুর্ব্যবহারের অভিযোগ
গাংনী হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে টেস্ট বাণিজ্য ও দুর্ব্যবহারের অভিযোগ

দীর্ঘদিন ধরে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেনের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ তুলেছেন রোগী ও তার স্বজনরা। Read more

ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ডোনাল্ড ট্রাম্প
ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ: ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের অন্যতম ক্ষমতাধর ২ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ Read more

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল Read more

নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সতর্কতা জারি করে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন