চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া অন্তত ৪০০ ব্যালট বাক্সে জমা পড়েছে বলে অভিযোগ তুলেছেন বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের নির্বাচন পর্যবেক্ষক এবং প্রার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন প্যানেলটির ভিপি প্রার্থী আবির বিন জাবেদ।তিনি বলেন, ‘ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে ৩৩৬নং কক্ষে ৪০০টি ব্যালট পেপারে সই ছিল না। এটি অনিয়ম। ব্যালট পেপারেও নির্বাচনী কর্মকর্তার স্বাক্ষরের ঘর রয়েছে। একজন ভোটারের একাধিক ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৩৬ নম্বর কক্ষে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদ বলেন, ‘শুরুতে ব্যালটে সই করার নির্দেশনা ছিল না। অভিযোগ পাওয়ার পর ব্যালটে সই করা হচ্ছে। কেন্দ্রে প্রার্থীদের পোলিং এজেন্টরা ছিলেন। তাদের উপস্থিতিতে এসব ব্যালটে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। আমাদের দায়িত্বে থাকা কক্ষে ৫০টির মতো ব্যালট হতে পারে। অন্য কক্ষের বিষয়ে আমি জানি না।’এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘ব্যবসায় প্রশাসন অনুষদে ৮০ জন এবং প্রকৌশল অনুষদ কেন্দ্রে ১৬ জনের মতো ভোটার সইবিহীন ব্যালটে ভোট দিয়েছেন। সই ছাড়া ব্যালটের তালিকা করতে বলা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ Read more

সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম
সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদে অবস্থিত শিল্পকলার একমাত্র অডিটোরিয়াম বা কমিউনিটি সেন্টারটি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের Read more

পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার Read more

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা
সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

নরসিংদীতে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় পুলিশ দুইজনকে হাতেনাতে আটক করলে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আটককৃত Read more

রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমির বুকে ভেকুর তাণ্ডব
রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমির বুকে ভেকুর তাণ্ডব

রাজশাহীর দুর্গাপুরে যেন কৃষি জমির বুকে চলছে এক নীরব দুর্বৃত্তায়ন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ফসলি জমি রাতের Read more

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা

শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন