সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। শিকারের পর সেই মাছ নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।  উপজেলা মৎস্য বিভাগের অভিযানের মধ্যেই অসাধু জেলেরা কৌশলে নদীতে মাছ শিকার অব্যাহত রেখেছে। তবে স্থানীয় সচেতন বাসিন্দারা জানিয়েছেন, উপজেলা মৎস্য দপ্তরের ঢিলেঢালা অভিযানের কারণে প্রকাশ্যে ইলিশ শিকার করছে জেলেরা। সেক্ষেত্রে নাম সর্বস্ব অভিযান দিলেও সুফল মিলছে না।  উপজেলার মিয়ারচর এলাকার নদী তীরবর্তী অসংখ্য বাসিন্দারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার প্রথম দুই দিন নদীতে জাল নিয়ে নামেননি জেলেরা। ওই দুই দিন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় জাল নিয়ে নদীতে নেমে প্রকাশ্যে তারা ইলিশ শিকার করছেন। তারা আরও জানিয়েছেন, দিনের বেলায় কম সংখ্যক জেলে নদীতে মাছ শিকারে নামলেও রাতে জেলেদের সংখ্যা বেড়ে যায়। অভিযানের ট্রলার দেখলেই তারা সরু খালে ঢুকে পড়ে। যে কারণে তাদেরকে ধরতে পারছে না প্রশাসন।  এ ব্যাপারে গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানিয়েছেন, নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই প্রত্যেক দিন তাদের অভিযান চলছে। তারপরেও কোনো জেলে নদীতে মাছ শিকারে নামলে এবং অভিযানিক দলের হাতে আটক হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় শ্রমিক দিপু হত্যা, মূল হোতা ইয়াছিন আরাফাত গ্রেপ্তার
ভালুকায় শ্রমিক দিপু হত্যা, মূল হোতা ইয়াছিন আরাফাত গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম মূল হোতা ও সরাসরি নেতৃত্বদানকারী মো. Read more

ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই Read more

এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ
এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে এমপি’দের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র Read more

চন্দনাইশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু
চন্দনাইশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় ও খাল বেষ্টিত দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের কাঠের সেতুটি।বৃহস্পতিবার (২২ মে) Read more

সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান
সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে পবিত্র ওমরাহ পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। আজ রবিবার (২৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত Read more

নীলফামারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার
নীলফামারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার

নীলফামারীর ডিমলায় বালুবোঝাই ট্রলির ধাক্কায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন