এক ছেলে প্রবাসে থাকে আরেক ছেলে নির্মাণ শ্রমিক, তাই তাকেও বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল বাবার। ঘাতক ট্রাক চালক কেড়ে নিল ছেলে প্রাণ। কাঁদতে কাঁদতে ভৈরব থানা চত্বরে কথাগুলো বলছিলেন সন্তানহারা পিতা মো. শাহজাহান মিয়া। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডিবের এলাকায় বালু বোঝাই ট্রাক্টরের চাপায় নিহত হয় রামিন মিয়া (১৯) নামে এক যুবক। শনিবার (২১ জুন) সকালে ঘটনাটি ঘটে চণ্ডিবের এলাকার আব্দুর রহিম ব্যাপারির বাড়ির সামনে। সে ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, রামিন মিয়া একজন নির্মাণ শ্রমিক। তার বাবা শাহজাহান মিয়া একজন অসুস্থ মানুষ। পরিবারে শাহজাহান মিয়ার ৫ ছেলে-মেয়ে। রামিন পরিবারের দ্বিতীয় সন্তান। আজ শনিবার সকাল ৯ টায় চণ্ডিবের এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি বালু বোঝাই ট্রাক্টরের চাপায় পড়ে। ট্রাক্টরটি চণ্ডিবের হাসপাতাল রোড থেকে ফেরিঘাট এলাকায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় রামিন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপর ট্রাক্টর চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে নিহতের বাবা শাহজাহান মিয়া বলেন, ‘সকালে নাস্তা শেষে আমার ছেলে বাড়ি থেকে বের হয়েছি কাজে যাবে বলে। রাস্তা পারাপারের সময় ট্রাক্টর চাপা দেয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন মারা গেছে। আমার ছেলেকে আর বিদেশ পাঠানো হলো না। ঘাতক ট্রাক্টর চালক আমার ছেলে প্রাণ কেড়ে নিল, আমি এর বিচার চাই।’এ বিষয়ে ভৈরব থানা এসআই শক্তি মৃদা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে সাতার শিখতে গিয়ে যুবকের মৃত্যু
টাঙ্গাইলে সাতার শিখতে গিয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে সেনাবাহিনীতে সদ্য মনোনীত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার Read more

বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ব্যাট-বলের নৈপুণ্যে হ্যাটট্রিক জয় পেল টাইগ্রেসরা। আজ মঙ্গলবার লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে Read more

শাহজাদপুরে একই দিনে দুটি হত্যকাণ্ড
শাহজাদপুরে একই দিনে দুটি হত্যকাণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে একই দিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এক‌ই দিনে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় শাহজাদপুর Read more

ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল
ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল

ইসরায়েলি নারকীয় আক্রমণে নিহত হয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলিশনারি গার্ড সংস্থার গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমীসহ আরও দুই কর্মকর্তা।এদিকে তথ্যটি নিশ্চিত করেছে Read more

অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন
অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে স্বপদে পুনর্বহালের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। Read more

শিশুদের মানহীন খাবার তৈরী করায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
শিশুদের মানহীন খাবার তৈরী করায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ‘বাদল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’-এ মোবাইল কোর্ট অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন