যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসে নেতৃত্ব দিয়ে আসা ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি অবসরের ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী পেলোসি জানান, তিনি ২০২৭ সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর পুনর্নির্বাচনে অংশ নেবেন না। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ন্যান্সি পেলোসি বলেন, আমরা ইতিহাস গড়েছি, অগ্রগতি অর্জন করেছি। গণতন্ত্র রক্ষার এই পথচলায় আমাদের এগিয়ে যেতে হবে এবং আমেরিকার আদর্শ রক্ষায় লড়াই চালিয়ে যেতে হবে।সান ফ্রান্সিসকোবাসীদের উদ্দেশে তিনি বলেন, আমার প্রিয় শহর সান ফ্রান্সিসকো—তোমরা তোমাদের শক্তি জানো, সেটিই তোমাদের সবচেয়ে বড় সম্পদ।ন্যান্সি পেলোসি ১৯৮৭ সালে প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হন। দ্রুতই তিনি ডেমোক্র্যাট দলের শীর্ষ পর্যায়ে উঠে আসেন এবং ২০০৭ সালে মার্কিন ইতিহাসে প্রথম নারী হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হন। তিনি ২০১১ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন, এরপর ২০১৯ সালে আবারও স্পিকার পদে ফিরে আসেন এবং ২০২৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন।মার্কিন সংবিধান অনুযায়ী, স্পিকার পদটি কংগ্রেসের একমাত্র সংবিধানিকভাবে নির্ধারিত পদ এবং ভাইস প্রেসিডেন্টের পরেই এটি রাষ্ট্রপতির উত্তরসূরির তালিকায় দ্বিতীয় অবস্থানে।পেলোসি তার কর্মজীবনে একাধিক মার্কিন প্রেসিডেন্টের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন পাস করাতে মুখ্য ভূমিকা রাখেন এবং জো বাইডেনের সময় ইনফ্রাস্ট্রাকচার, জলবায়ু পরিবর্তন ও সমলিঙ্গ বিবাহ সুরক্ষা আইন পাসে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন।ডোনাল্ড ট্রাম্পের সময় তিনি ছিলেন রিপাবলিকানদের অন্যতম প্রধান সমালোচক। সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ২০২০ সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় তার হাতে থাকা ট্রাম্পের ভাষণপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য।পেলোসি দুইবার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া চালান—প্রথমটি ২০১৯ সালে ইউক্রেন কেলেঙ্কারির ঘটনায়, দ্বিতীয়টি ২০২১ সালে ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গায় উসকানির অভিযোগে। দুইবারই রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট ট্রাম্পকে খালাস দেয়।পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি খুশি যে সে অবসর নিচ্ছে। সে একজন খারাপ নারী ছিল, আর তার অবসর নেওয়া দেশের জন্য বিশাল উপকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) নিজ Read more

কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে

পৌষের শুরুতেই তীব্র শীতের দাপটে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম জেলা। টানা তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় Read more

এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত
এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত

জম্মু-কাশ্মীর হামলার ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির Read more

শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান বীজ ও রাসায়নিক সার Read more

‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’
‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’

আলোচিত ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি— আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ Read more

৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

চার বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. নাসির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন