দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দলের নেতারা বলছেন, দেশে ফিরে তিনি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই প্রত্যাবর্তনকে বর্ণনা করতে গিয়ে জুলিয়াস সিজারের প্রখ্যাত শব্দত্রয়ী উক্তি ‘এলাম, দেখলাম, জয় করলাম’ ব্যবহার করেছেন।শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালাহউদ্দিন লিখেছেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা—যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা ও জাতির প্রতি গভীর অঙ্গীকার রাখেন। তিনি তারেক রহমানের কথার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, ‘আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য—আমার দেশের জন্য।’পোস্টের শেষে তিনি মন্তব্য করেছেন, ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান সপরিবার ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখার পর গুলশানের বাসায় ফেরেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে ২ কাটুন বিদেশী ORIS সিগারেট উদ্ধার করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।বুধবার (২০ আগস্ট) মারিশ্যা জোনের Read more

সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন
সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

মেঘনায় চাঁদাবাজের মুখোমুখি, গুলি ছুড়ে রক্ষা পেল নৌ পুলিশ
মেঘনায় চাঁদাবাজের মুখোমুখি, গুলি ছুড়ে রক্ষা পেল নৌ পুলিশ

কুমিল্লায় মেঘনা নদীতে ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা তোলা অবস্থায় চাঁদাবাজদের মুখোমুখি হয় নৌ পুলিশের একটি দল। পরিস্থিতি ভয়াবহ হয়ে Read more

সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ
সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

২০২৫ সালে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সংখ্যা চলতি বছর কোনো একক দেশে সর্বোচ্চ Read more

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ না থাকায় দুটি লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর Read more

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক তিন

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন