গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (০৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ধ্বংস করতে এখনো কিছু গোষ্ঠী নানা রকম ষড়যন্ত্র করছে। ৭ নভেম্বর ছিল গণতন্ত্রে ফেরার ঐতিহাসিক এক দিন।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রগতির সূচনা হয় ৭ নভেম্বর। সেই দিনকে স্মরণ করে আজও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।জিয়াউর রহমানের স্মরণে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি গণমাধ্যম ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। মাত্র ৪ বছরে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে আমূল পরিবর্তন ঘটান জিয়াউর রহমান।তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি চালু করেন জিয়াউর রহমান। এভাবেই শুরু হয় বাংলাদেশের অগ্রযাত্রা। তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন, তার মাধ্যমে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ক্ষণজন্মা পুরুষ দেশের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উদ্দেশ্য প্রণোদিত হামলায় আক্রান্ত প্রথম আলো-ডেইলি স্টার
উদ্দেশ্য প্রণোদিত হামলায় আক্রান্ত প্রথম আলো-ডেইলি স্টার

উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হলো দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো এবং শীর্ষ ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার। গত Read more

৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ৪ Read more

মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১
মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়াহাট পৌরসভার এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জয়নাল আবেদীন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। Read more

১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার Read more

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন