নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর রেল স্টেশনের উত্তর পাশে কুচিয়ামারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব রহমান জানান, সকাল ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনের উত্তর পাশে কুচিয়ামারা ব্রিজের ওপর দিয়ে অজ্ঞাত এক নারী পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ওই লাইন দিয়ে ব্রিজ অতিক্রম করার সময় অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে এবং পরিচয় শনাক্তের পর নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা 'থাকতে পারে' বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।সোমবার (১১ Read more

সন্দ্বীপে নারীর মরদেহ উদ্ধার
সন্দ্বীপে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সুরমা পাটোয়ারী বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ মে) Read more

একটি নিরব প্রস্থান, ইমনের না বলা কষ্টগুলো
একটি নিরব প্রস্থান, ইমনের না বলা কষ্টগুলো

২০ বছরের এক তরুণ। নাম ইমন মোড়ল। প্রতিদিনের মতোই সকালে কাজে এসেছিল কুতুবপুর বাজারের তার কর্মরত ফার্নিচার দোকানে। কেউ ভাবেনি, Read more

বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবীদার: বরকত উল্লাহ বুলু
বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবীদার: বরকত উল্লাহ বুলু

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ Read more

কোনো একটি দেশ বিশ্বের বিচারক হতে পারে না, চীনের হুঁশিয়ারি
কোনো একটি দেশ বিশ্বের বিচারক হতে পারে না, চীনের হুঁশিয়ারি

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো Read more

জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা
জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন