কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটপ্রেমী ও সংশ্লিষ্টরা।এ প্রেক্ষাপটে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নিজেদের অবস্থান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে।বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিবি আইসিসিকে ই–মেইল করলেও প্রথমে দু–তিন দিন কোনো জবাব পায়নি। তবে আজ  আইসিসির পক্ষ থেকে বিসিবিকে মেইলের জবাব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির এক বোর্ড পরিচালক।জানা গেছে, ফিরতি মেইলে আইসিসি বাংলাদেশের দলের নিরাপত্তা–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই সেই মেইলের জবাব দেবে বিসিবি।এদিকে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি আইসিসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইসিসির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের দলকে ঘিরে বর্তমানে কোনো নির্দিষ্ট বা কার্যকর নিরাপত্তা হুমকির তথ্য তাদের কাছে নেই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল
নিরাপত্তা শঙ্কায় ২ ম্যাচ দর্শকশূণ্য থাকবে আইপিএল

নিরাপত্তা জনিত কারণে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি Read more

নিউইয়র্কের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩
নিউইয়র্কের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৩

নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার Read more

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল Read more

কক্সবাজারে ১ হাজার জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারে ১ হাজার জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার অভিযোগে নতুন করে আরও একটি মামলা Read more

জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে বিজিবির এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন