পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেষ দিনেও স্বস্তির সঙ্গে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের একুশ জেলার মানুষ। নাড়ির টানে ঘরমুখো মানুষের চাপ থাকলেও পদ্মা সেতু জুড়ে কোথাও ছিল না যানজট বা ভোগান্তি, পুরো ঈদযাত্রাই ছিল নির্বিঘ্ন।সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঈদযাত্রাকে কেন্দ্র করে গত ১৭, ১৮ ও ১৯ মার্চ টানা ৭২ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা ঈদযাত্রায় একটি উল্লেখযোগ্য রেকর্ড।পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, ঈদযাত্রার শেষ সময়েও অনেকেই বাড়ি ফিরছেন। তবে সেতুতে কোথাও যানজট বা ধীরগতি নেই,যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।তিনি আরও জানান, এবারের ঈদযাত্রায় যানবাহনের চাপ থাকলেও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়নি।উল্লেখ্য, পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ যান চলাচলের রেকর্ড রয়েছে ২০২৫ সালের ৫ জুন—সেদিন ৫২ হাজার ৪৮৭টি যানবাহন সেতু পারাপার করে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ

আগামী এক বছরের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)। এ তালিকায় জায়গা হয়নি অভিজ্ঞ কেইন উইলিয়ামসন ও Read more

তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল
তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ Read more

কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিত করা, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে Read more

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে কতদিন চলমান থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সোমবার (২৬ মে) সন্ধ্যা Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি জঙ্গল থেকে বিকট শব্দ ভেসে আসে। এরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন