ঝুলন্ত কোনো সেতু নয়, তবু ৩ বছর ধরে শূন্যে ঝুলে আছে সেতুটি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি নদীর ওপর নির্মিত সেতুটি নির্মাণের পর পরই নিচের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে শূন্যে ঝুলে আছে। যেকোনো সময় ভেঙে গিয়ে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও এর উপর দিয়েই ছোট ছোট যানবাহনসহ চলাচল করছে প্রায় দশ গ্রামের মানুষ।জানা যায়, সেতুটি ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়।সরেজমিনে দেখা গেছে, সেতুটি নদীর প্রসস্ততার তুলনায় অনেকটা ছোট। ভরা মৌসুমে পানির তীব্র চলাচলের জন্য সেতুর আকার যথেষ্ট নয়। সেতুটি নির্মাণের পর পরই মালিঝি নদীটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ কর্তৃক খনন করা হয়। সেতুর কাছ থেকে অপরিকল্পিতভাবে খননের ফলে নদীর তলদেশ আরো গভীর হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানির স্রোতে সেতুর নিচের মাটি অনেকটাই সরে গিয়ে সেতুটি শূন্যে ঝুলছে। নিচে শূন্যতা সৃষ্টি হওয়ার কারণে সেতুর উভয় প্রান্তের পিলার কাম গার্ডারে ফাটল দেখা দিয়েছে।স্থানীয় লোকজন জানান, এক পাশের ফাটলটি এতটাই ভয়াবহ, যেকোনো সময় ধসে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তিন বছর ধরে সেতুটি এভাবে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।বাইশকাহনিয়া গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেতুর কাছাকাছি থেকে খালটি খনন করার কারণে এর নিচের মাটি সঁরে গেছে। সেতুটি যেকোনো সময় ভেঙে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই শিগগির একটি নতুন সেতু নির্মাণ করা দরকার।একই গ্রামের বৃদ্ধ ময়দর আলী বলেন, অনেক দিনের আশা ছিল এখানে রাস্তাসহ একটি সেতু হবে। কিন্তু সেতু হলেও তা দিয়ে চলাচল করতে ভয় হয়। সেতুটি নির্মাণের আগে নৌকায় পারাপার করতে হতো। এটি আবার ভেঙে গেলে যাতায়াতে পুরোনো দুর্ভোগ নেমে আসবে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার এ ব্যাপারে জানান, সেতুটি নির্মাণের পর পরই নদীটি খনন করার সময় সেতুর কাছে যে ভাবে খনন করতে পরামর্শ দেওয়া হয়েছিল সেইভাবে করা হয়নি। বর্তমানে এই সেতুসহ গ্রামের বিভিন্ন ভাঙা বা মেরামতযোগ্য সেতু মেরামতের জন্য এলজিইডি কর্তৃক প্রকল্পের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। এর পরও যদি কাজ না হয় তবে আমাদের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বরগুনার তালতলীতে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন।শনিবার (২৪ মে) সকাল সাড়ে Read more

সিপিএলে ফিরলেন সাকিব আল হাসান
সিপিএলে ফিরলেন সাকিব আল হাসান

ক্যারিয়ারের এক নির্মম বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশের ক্রিকেটের Read more

পুলিশ হত্যায় আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
পুলিশ হত্যায় আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ Read more

লালপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির শতাধিক কর্মী
লালপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির শতাধিক কর্মী

নাটোরের লালপুরে বিএনপি থেকে শতাধিক কর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার পর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া Read more

ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন
ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

ধান-গমের মতো আলুর সরকার কর্তৃক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁর আলু চাষিরা।বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে Read more

নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন
নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন

বরগুনার তালতলী উপজেলায় এক যুবক নেশার টাকা না পেয়ে বাবার উপর চড়াও হন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে থাকা ছুরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন