বরগুনার তালতলীতে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন।শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮ টার দিকে পচাকোড়ালিয়া ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনকে নিয়ে মোটরসাইকেলে পচাকোড়ালিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি আংশিক কাটা গাছ হঠাৎ করে তাদের মোটরসাইকেলের ওপর পড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরীয়ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাতামুহুরি নদীতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু 
মাতামুহুরি নদীতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু 

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে পৃথক দুটি ঘটনায় দুই শিশু ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে Read more

দাউদকান্দিতে ডাকাত সর্দারসহ ৭ জন গ্রেপ্তার
দাউদকান্দিতে ডাকাত সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার Read more

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেয়া হচ্ছে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক Read more

গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি
গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার Read more

১২০ বছরেও বয়স্ক ভাতা পায়নি মল্লিকা বানু
১২০ বছরেও বয়স্ক ভাতা পায়নি মল্লিকা বানু

একে একে ১২ যুগের বেশি সময় পার করে আসা শতবর্ষী বৃদ্ধা মল্লিকা বানু খাবারের অভাবে ছটফট করছেন। একবার খাবার খেলে Read more

ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
ইরানি লক্ষ্যবস্তুতে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা ঠেকাতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (২০ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন