গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার খাড়াজোরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ।অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি মেরাজ মিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, মেরাজ মিয়া ২০২৪ সালের ৫ আগস্ট কালিয়াকৈরে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনায় ছাত্র ও সাধারণ জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার ০২ নভেম্ব ২০২৪ তারিখে এজাহারভুক্ত ৮৭ নম্বর আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে চলাফেরা করছিলেন।গ্রেফতারকৃত মেরাজ মিয়া কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার বাসিন্দা এবং আব্দুর রাজ্জাকের ছেলে।এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার একজন পলাতক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে তাকে বুধবার আদালতে পাঠানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিহত আবুল কালামের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন বিএনপি নেতা
নিহত আবুল কালামের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন বিএনপি নেতা

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের আবুল কালাম আজাদ (৩৫) নিহত হওয়ার ঘটনায় গভীর Read more

হাদিকে গুলি: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে
হাদিকে গুলি: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৪ Read more

পুষ্টিগুণে ঠাসা কাঁঠালের যত উপকারিতা
পুষ্টিগুণে ঠাসা কাঁঠালের যত উপকারিতা

গ্রীষ্মের ফল কাঁঠাল পাকতে শুরু করেছে।  আকৃতিতে বড়, মিষ্টি, রসালো এই ফলটি পুষ্টিগুণে ঠাসা। এই গ্রীষ্মকালীন ফলের রয়েছে অসংখ্য স্বাস্থ্য Read more

ঈদের ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার
ঈদের ছুটি শেষে রোববার খুলছে পুঁজিবাজার

টানা ৯ দিনের ঈদের (ঈদুল ফিতর) লম্বা ছুটি শেষে আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে ফের শুরু হবে পুঁজিবাজারের লেনদেন। ঈদ Read more

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু জিদানের
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু জিদানের

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিদান (৬) নামের প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন