বরগুনার তালতলী উপজেলায় এক যুবক নেশার টাকা না পেয়ে বাবার উপর চড়াও হন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে থাকা ছুরির আঘাতে ওই যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান।নিহত মো. সফিক (২৭) পাশ্ববর্তী উপজেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকার হারুন হাওলাদারের ছেলে। তাঁরা পরিবারসহ জীবিকার তাগিদে ৫ বছর ধরে ইদুপাড়া এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন। এ ঘটনার পর থেকে হারুন হাওলাদার পালাতক রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. সফিক দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে একাধিকবার রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হলেও তিনি সুস্থ হননি। সর্বশেষ গত ৭ অক্টোবর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১০ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান সফিক। মুক্তির পর বাড়িতে ফিরে তিনি প্রায়ই বাবার কাছে মাদকের টাকা দাবি করতেন। ঘটনার দিন দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় বাবা হারুনের হাতে থাকা ছুরির দিয়ে সফিকের পিঠে আঘাত করেন। এসময় গুরুতর আহত অবস্থায় সফিককে তার বাবা নিজেই তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে হারুন হাওলাদার মূহূর্তেই পালিয়ে যায়।এ বিষয়ে নিহতের মা রাসেদা বেগম বলেন, ‘আমার ছেলে মাদকাসক্ত ছিল। বহুবার রিহ্যাবে দিয়েছি, এমনকি জেলেও গেছে। কিন্তু ছাড়া পাওয়ার পরও সে ঠিক হয়নি। আজ বাবা-ছেলের ঝগড়ার একপর্যায়ে এই ঘটনা ঘটে।এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছেলের বাকবিতণ্ডার একপর্যায়ে বাবার ছুরিকাঘাতে সফিক হাওলাদার নিহত হয়েছেন। অভিযুক্ত বাবা নিজেই তার ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন। তবে ছেলের মৃত্যুর পর থেকে তিনি পলাতক রয়েছেন। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারাগারে পাঠানো হলো নুসরাত ফারিয়াকে
কারাগারে পাঠানো হলো নুসরাত ফারিয়াকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। Read more

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান Read more

কর্ণফুলীতে শিলপাটার আঘাতে স্ত্রী নিহত, পলাতক স্বামী
কর্ণফুলীতে শিলপাটার আঘাতে স্ত্রী নিহত, পলাতক স্বামী

চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে স্ত্রী কুনসুমা বেগম (৪০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত Read more

পাবনা শহরের প্রবেশমুখে আবর্জনার স্তূপ, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা
পাবনা শহরের প্রবেশমুখে আবর্জনার স্তূপ, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

পাবনা শহরের প্রবেশমুখে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল এক ময়লার স্তূপ, যা এখন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের জন্য Read more

প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!
প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা আইসিসির প্রতিনিধি দলের কাছে স্পষ্ট করেছে Read more

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির গভীর শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির গভীর শোক

বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন