জন্মের চার বছর পর চোখ ওঠা রোগ হয় হাফেজ ক্বারী মো. বায়েজিদের। এরপর ধীরে ধীরে এক চোখে কম দেখতে থাকেন। অস্বচ্ছল পরিবার অর্থাভাবে তাঁকে কবিরাজি চিকিৎসা করিয়েছেন। কবিরাজের ভুল চিকিৎসায় দু’চোখের দৃষ্টি হারান বায়েজিদ। পরে ধার দেনা করে ভালো ডাক্তার দেখালে স্বপ্ন ভঙ্গ হয় তাঁর। ডাক্তার বলেন, চোখ আর ভালো হবে না। সেই থেকে মো. বায়েজিদ দৃষ্টি প্রতিবন্ধী।সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গাড়াবেড় গ্রামে মো. বায়েজিদের বাড়ি। তিনি ওই গ্রামের আছাব আলীর ছেলে।হাফেজ ও ক্বারি পাশ করে কোথাও কোন কাজ না পেয়ে নিজ গ্রামের একটি মসজিদে পেশ ইমামের দায়িত্ব নেন। পাশাপাশি গ্রামেই একটি ফ্লেক্সিলোডের দোকান দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. বায়েজিদ।সম্প্রতি তাঁর ফ্লেক্সিলোডের দোকানে বসে কথা হলে বায়েজিদ জানান, ‘২০১৮ সালে ক্বারি পাশ করার পর ২০২১ সাল পর্যন্ত নীলফামারির একটি মাদ্রাসায় ব্রেইল পদ্ধতিতে শিক্ষকতা করেন। এরপর বাড়ি এসে গ্রামের একটি মসজিদে পেশ ইমামের দায়িত্ব নেন। মসজিদের যৎসামান্য বেতনে স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে কষ্টে জীবনযাপন শুরু করেন তিনি।’বায়েজিদ বলেন, ‘পারিবারিক টানা পোড়েন থেকে বাঁচতে বন্ধুর পরামর্শে মাত্র ১৫ হাজার টাকা পুঁজি নিয়ে এক বছর আগে ফ্লেক্সিলোডের দোকান দিয়েছি। এখানে একটি টেবিলে বসে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, বিকাশ ও নগদে টাকা লেনদেন করি। মাস শেষে হাজার দুয়েক টাকা লাভ হয়। পাশাপাশি আমি প্রতিবন্ধী ভাতা পাই। এ দিয়েই টেনেটুনে সংসার চলছে।’ব্যবসায় পুঁজি বাড়ালে আরেকটু বেশি লাভ করা যেত। সংসারটা ভালো চলতো। সরকার অথবা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়ে এ দৃষ্টি প্রতিবন্ধী বলেন, ‘সমাজে অনেক বিত্তবান আছে যারা অসহায়দের পাশে দাঁড়ান। সরকারিভাবেও সহায়তা করে। আমি যদি আর্থিক সহযোগিতা পেতাম তাহলে ফ্লেক্সিলোডের পাশাপাশি অন্য ব্যবসাও করার সুযোগ পেতাম। নিশ্চিন্তে দুবেলা দুমুঠো ভাত খেয়ে ঘুমোতে পারতাম।’স্থানীয় নজরুল ইসলাম বলেন, ‘বায়েজিদ হুজুর খুব ভালো মানুষ। তিনি প্রতিবন্ধী হয়েও ব্যবসা করে খাচ্ছেন। ব্যবসায় বেশি টাকা খাটাতে পারলে সংসারটা ভালো চলতো তাঁর।’রব্বানী নামের এক ব্যক্তি বলেন, ‘রাস্তার পাশেই একটি টিনের একচালা ঘর ভাড়া নিয়ে দোকান দিয়েছে বায়েজিদ। সে অন্ধ হওয়ায় একা চলাফেরা করা কঠিন। মসজিদে নামাজ পড়িয়ে আবার দোকানে বসে। অন্ধ হওয়া সত্ত্বেও একটি বাটন ও একটি স্মার্ট ফোনে টক ব্যাক ফাংশন ব্যবহার করে দোকান চালায়।’স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদ হোসেন বলেন, ‘খুবই শোচনীয় অবস্থা বায়েজিদের। একেতে গরিব, তারপর দৃষ্টি প্রতিবন্ধী। কারো কাছে হাত না পেয়ে সে ব্যবসা করছে। সরকার বা বিত্তবান কেউ সহযোগিতা করলে হয়তো ব্যবসাটা বড় করতে পারতো।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেকর্ড ট্রান্সফার মূল্যে যুক্তরাষ্ট্রের ক্লাবের সাথে চুক্তি করলেন সন
রেকর্ড ট্রান্সফার মূল্যে যুক্তরাষ্ট্রের ক্লাবের সাথে চুক্তি করলেন সন

টটেনহ্যামের সঙ্গে দীর্ঘ ১০ বছরে সম্পর্ক চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখলেন সন হিউং-মিন। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব Read more

আওয়ামী লীগ যেভাবে অপরাধী, জাতীয় পার্টিও একইভাবে অপরাধী : সারজিস
আওয়ামী লীগ যেভাবে অপরাধী, জাতীয় পার্টিও একইভাবে অপরাধী : সারজিস

আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন
গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন

গাজীপুর সদর উপজেলার মনিপুর বিশিয়া কুড়িবাড়ী গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম) প্রতিষ্ঠানে ঠাঁই হয়েছে ১৩১ জনের। সেখানে ১২ জন Read more

গণমাধ্যমসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত
গণমাধ্যমসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে Read more

মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে
মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, বড় মাপের আইনজীবীও ছিলেন। ভারতের অন্যতম সফল ও বিত্তশালী আইনজীবীদের Read more

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও গুলির চালানসহ আটক ৮
টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও গুলির চালানসহ আটক ৮

কক্সবাজারের টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে মরণগ্রাসী ইয়াবা ও গুলির চালান উদ্ধার করেছে। এসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন