আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালির সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দিবাগত মধ্য রাতে এ হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। হামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার।প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালির সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করা হত।হামলার সময় নূর ওয়ালি একটি গাড়িতে করে চলাফেরা করছিলেন বলে জানিয়েছে একটি সূত্র। বিমান হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। নিহত হওয়ার খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও তিনি আহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কাবুলের একটি সড়কে চলমান গাড়িকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। হামলার পর কাবুলের আকাশে আরও বিমান চক্কর দিতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। বিস্ফোরণের শব্দও ছিল বেশ তীব্র।এদিকে, পাকিস্তানে সম্প্রতি একাধিক প্রাণঘাতী হামলার পর টিটিপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার তিনি বলেন, অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না। তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে এই হামলা হয়।গত সপ্তাহে টিটিপির হামলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হন। তার আগে দেশটির খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে কয়েক ডজন টিটিপি সদস্য নিহত হয়েছিল।এই ঘটনার পর পালটা হামলার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। বিশেষ করে আফগান সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় টিটিপির সক্রিয় উপস্থিতি রয়েছে।পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে কর্পস সদরদপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।এদিকে, আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার ঘটনা নিশ্চিত করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে বিস্ফোরণ ছোট মাত্রার ছিল বলে দাবি করলেও স্থানীয়রা বলছেন, হামলার শক্তি ছিল ব্যাপক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেফ এক্সিট ইস্যুতে নাহিদের কাছে তালিকা চাইলেন রিজভী
সেফ এক্সিট ইস্যুতে নাহিদের কাছে তালিকা চাইলেন রিজভী

উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থপাচার করছে, কাদের ‘সেফ এক্সিট’ প্রয়োজন অনুভব করছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে তাদের Read more

টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা

এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ করার প্রতিবাদে টানা ৫ কর্মদিবসে কলম-বিরতির পর, আজ থেকে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের Read more

কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত
কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে বালু মহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনার পর অশান্ত হয়ে উঠেছে চরাঞ্চল। Read more

হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ডহবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছাবু মিয়া হত্যা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের Read more

দেওয়ানগঞ্জে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী
দেওয়ানগঞ্জে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

টানা কয়েকদিনের বৃষ্টিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের কিশোর মোড় থেকে চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার রোড এবং খোলাবাড়ি হাই স্কুলের Read more

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের কাজ কী?
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের কাজ কী?

বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের প্রধান সংগঠন হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর)। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে প্রতিষ্ঠিত এই সংস্থাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন