জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কমিশন ও সরকারের পদক্ষেপগুলোর সঙ্গে বিএনপির প্রত্যাশা মেলে না। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে, তার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হলো ৪৮টি দফার ওপর গণভোট করা হবে, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ হয়নি। এতদিন কেন এত আলোচনা, এত কসরত করা হলো, তা প্রশ্নবিদ্ধ।সালাহউদ্দিন আহমদ বলেন, যেগুলো ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়ন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই। আছে কমিশন ও দুই-একটি দল যে প্রস্তাব দিয়েছে তা। কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু যা প্রস্তাব এসেছে, তাতে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে, কোনো ঐকমত্য হবে না। তাদের উদ্দেশ্য আমরা জানি না, তারা কী অর্জন করতে চায় তা আমরা জানি না।আরপিও এবং জোটের প্রতীক নিয়ে তিনি বলেন, জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনভাবে নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ করে বলা হলো, জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল সেটাকে সমর্থন করছে। এটা আমরা আশা করি না।সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে, তারা নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করবে বলে আমরা আশা করি। আমরা ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় মসজিদে ইতিকাফ অবস্থায় মুসল্লির মৃত্যু
পাকুন্দিয়ায় মসজিদে ইতিকাফ অবস্থায় মুসল্লির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মসজিদে ইতিকাফ পালনরত অবস্থায় আবুল হাশিম (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সুখিয়া Read more

চকরিয়ায় বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চকরিয়ায় বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলাস্থ ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনে যাত্রীবাহী বাস ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৪৬) নামে এক Read more

দেশে গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান, রুহুল কবির রিজভী
দেশে গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান, রুহুল কবির রিজভী

শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান দেশে গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন, বলে মন্তব্য করেছেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, Read more

মাগুরার গোপালগ্রামে বিএডিসির সার থেকে বঞ্চিত ৮ গ্রামের কৃষক
মাগুরার গোপালগ্রামে বিএডিসির সার থেকে বঞ্চিত ৮ গ্রামের কৃষক

মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার থেকে বঞ্চিত আট গ্রামের কয়েক হাজার কৃষক।জানা গেছে, মাগুরা সদর Read more

রংপুরে ৮ জনের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত
রংপুরে ৮ জনের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত

রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আটজন রোগী শনাক্ত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর বিশেষজ্ঞরা।জেলা সিভিল সার্জন কার্যালয় Read more

কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!
কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন!

জাতীয় নির্বাচন, জেলা ও উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ব্যবসায়ী সমিতির নির্বাচনসহ বিভিন্ন সংগঠনের নির্বাচনের সঙ্গে দেশের মানুষ বেশ পরিচিত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন