মাদারীপুরের কালকিনিতে কবিরাজের রুটি খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কুলসুম বেগম (৩৫) কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের পূর্ব মিনাজদী গ্রামের সৌদী প্রবাসী লোকমান হোসেনের স্ত্রী।পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, এক মাস আগে কুলসুম বেগমের প্রতিবেশী নার্গিস আক্তারের স্বর্ণের অলংকার হারিয়ে যায়। অভিযুক্ত নার্গিস আক্তারের সঙ্গে কুলসুমের সম্পর্ক ভালো থাকায় তিনি তার বাড়িতে পূর্বে থেকেই যাতায়াত করতেন। অভিযুক্ত নার্গিস আক্তার ঐ এলাকার আলী হোসেন ব্যাপারীর স্ত্রী।অভিযুক্ত নার্গিস আক্তারের বাড়ি থেকে এক মাস আগে স্বর্ণের জিনিস খুঁজে না পাওয়া গেলে তিনি প্রতিবেশী অনেককেই চোর সন্দেহ করেন। পরে একজন কবিরাজের দারস্থ হন এবং তার কাছ থেকে রুটি পড়া এনে চোর সন্দেহ থাকা সকলকেই ডেকে খাওয়ানো হয়। তবে বিপত্তি অন্য জায়গায়। ভুক্তভোগী কুলসুম বেগমকে না ডেকে তার বাড়িতে এসে থালার ভিতর থেকে অনেকগুলো রুটির মধ্য থেকে বিশেষভাবে রাখা একটি রুটি উজ্জ্বল ফকির ও মহিউদ্দিন বেপারীর সহযোগিতায় নার্গিস আক্তার জোর করে খাওয়ান কুলসুমকে। কিছুক্ষণ পরে ভুক্তভোগী কুলসুম বেগম অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হলে তাতে অবস্থার উন্নতি না হলে বিকাল ৫ টার দিকে তাকে অজ্ঞান অবস্থায় কালকিনি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে ভুক্তভোগী কুলসুমের ননদ সাবানা বলেন, ‘খবর পেয়েই তাড়াতাড়ি আমার ভাইয়ের বাড়িতে ছুটে যাই। গিয়ে দেখি ভাবি বিছানায় পড়ে আছেন। প্রাথমিকভাবে চিকিৎসা দিলেও অবস্থার কোন উন্নতি হয়নি। পরে অজ্ঞান অবস্থায় কালকিনি হাসপাতালে নিয়ে আসি। আমরা এর বিচার চাই।’ভুক্তভোগী কুলসুম বেগম বলেন, ‘মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে কিছু হারিয়ে গেলে জোরপূর্বক থালায় থাকা কবিরাজের দেয়া বিশেষ একটা রুটি আমাকে খাওয়ানো হবে? আমি তো মারাও যেতে পারতাম। আমাকে যারা জোর করে কবিরাজের রুটি খাওয়ালেন, প্রশাসনের কাছে আমি এর বিচার চাই।’তবে অভিযুক্ত নার্গিস আক্তারের মুঠোফোনে একাধিক বার ফোন দিলে ফোনটি রিসিভ করেন তার চাচাতো ফোন জেয়াসমিন আক্তার। নার্গিস আক্তারের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘নার্গিস আপা ফোন তার কাছে রেখে কোথায় চলে গেছে, আমি জানি না।’এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ‘গতকাল রাত্রেই আমরা এই বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে লন্ডনের হাসপাতালে ছুটে গেলেন রোজিনা
ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে লন্ডনের হাসপাতালে ছুটে গেলেন রোজিনা

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

‘মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার’
‘মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘মহানবী (সা.) মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন, Read more

দীঘিনালায় বনবিভাগ কর্তৃক বন্যপ্রাণী অবমুক্ত
দীঘিনালায় বনবিভাগ কর্তৃক বন্যপ্রাণী অবমুক্ত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি বন্যপ্রাণী (বানর) অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. Read more

ইসরাইলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন করে পাকিস্তান
ইসরাইলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন করে পাকিস্তান

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের স্পষ্ট Read more

যশোর হৈবতপুরে সিন্ডিকেটে চোরাই তেলের ব্যবসা
যশোর হৈবতপুরে সিন্ডিকেটে চোরাই তেলের ব্যবসা

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বারীনগর সাতমাইল এলাকায় মহাসড়কের পাশে একাধিক চোরাই তেলের দোকান বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। চোরাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন