ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটভাটার পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রনি (২৩)। সে স্থানীয় আব্দুল কাদেরের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি সম্প্রতি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার কাগজপত্র প্রক্রিয়াধীন ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।সোমবার (১৬ জুন) সকালে এলাকাবাসী কানারঘাট ইটখোলার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।প্রাথমিকভাবে এলাকাবাসীর অভিযোগ, রনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে তারা ধারণা করছেন। হঠাৎ এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি তবে দ্রুতই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে Read more

গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ
গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ

গাজীপুর সাফারি পার্কে সর্বশেষ জিরাফ মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এর মাধ্যমেই জিরাফশূন্য হয়ে পড়েছে পার্কটি। টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ Read more

পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে ছাত্রদল কর্মী খুন 
পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে ছাত্রদল কর্মী খুন 

পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেট এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাবেদ উমর (১৮) নামে ছাত্রদলের এক কর্মী। বুধবার (০৭ আগস্ট) রাত আটটার Read more

উল্লাপাড়ায় রাস্তা বন্ধ, বিপাকে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান
উল্লাপাড়ায় রাস্তা বন্ধ, বিপাকে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে বিপাকে Read more

তারকা ফুটবলারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি
তারকা ফুটবলারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি

আগমী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ের ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।  এ দু’টি ম্যাচকে সামনে রেখে আগামী সপ্তাহের Read more

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন