জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনায় তরুণদের শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। বরগুনার স্থানীয় তরুণদের সামাজিক, সংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী ২২ টি সংগঠন সংহতি প্রকাশ করে একযোগে এ কর্মসূচি পালন করে।কর্মসূচির অংশ হিসেবে সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জলবায়ু ধর্মঘটের একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে এসে সমাবেশে রূপ নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জলবায়ু সচেতন নাগরিক, শিক্ষার্থীরাও এতে যোগ দেন।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ক্ষতিগ্রস্ত বরগুনাসহ দক্ষিণাঞ্চলের জন্য আন্তর্জাতিক সহায়তা ও কার্বন নিঃসরণে দায়ী দেশগুলোর জবাবদিহিতা দাবি করেন।এনডিএফ এর প্রতিনিধি শিক্ষার্থী সুবাহ্ তাবাসসুম ঐশীর সঞ্চালনায় রাইট টক বাংলাদেশের সদস্য মেজবাহ, বরগুনা সাইক্লিং কমিউনিটির সদস্য বাপন দেবনাথ, বিডিক্লিনের সদস্য সিফাত, সোনারবাংলা ইয়ুথ ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিব্বুল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি বনি আমিন, বরগুনা সাইন্স সোসাইটির সহ-সভাপতি ইমন, বিশখালী ইয়ুথ টিমের লিডার ইউসুফ সাগর, ওয়াইএফপি এর সমন্বয়ক সৈকত, বিওয়াইসিও এর সমন্বয়ক মারিয়া আক্তার, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুল হিমেল, সভাপতি এহসান আহমাদ নোমান, দুর্বার ইয়ুথ নেটের লিডার নিঝুম, গ্রীন পিস ইয়ুথ সোসাইটির সভাপতি খাইরুল ইসলাম মুন্না, আত্মোন্নয়ন মঞ্চের সভাপতি মহিউদ্দিন অপু, শিউলি ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম স্বপ্ন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বরগুনা সহ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার কারণে কৃষি, বাসস্থান ও জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তারা আরও জানান, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সরাসরি ক্ষতিপূরণ ও টেকসই অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ নিশ্চিত করতে হবে।বক্তৃতা শেষে পাঁচ মিনিটের জন্য প্রতীকী সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ ধর্মঘট পালনের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার
সিংড়ায় ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় বাংলাদেশে নিষিদ্ধ ভারতে উৎপাদিত ফেনসিডিল সহ মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) Read more

জুলাইকে ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা
জুলাইকে ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা

আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্তবড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে উঠে কোনো শক্তিই তাকে রুখে Read more

কাশ্মির, পানি চুক্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান
কাশ্মির, পানি চুক্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে কয়েকদিনের উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার (১০ মে) যুদ্ধবিরতি হয়েছে। এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো Read more

রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে লাইসেন্সবিহীন ফার্মেসী, জনস্বাস্থ্য হুমকিতে
রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে লাইসেন্সবিহীন ফার্মেসী, জনস্বাস্থ্য হুমকিতে

কক্সবাজারের উখিয়ায় প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় স্থানীয় ও রোহিঙ্গাদের যোগসাজশে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো অসংখ্য লাইসেন্সবিহীন ফার্মেসী। সরকারি Read more

পিরোজপুরে নিজ বসতঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে নিজ বসতঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রামে নিজ বসতঘর থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার Read more

দলবদলের গুঞ্জন উড়িয়ে দেম্বেলের জোড়া গোল, শীর্ষে পিএসজি
দলবদলের গুঞ্জন উড়িয়ে দেম্বেলের জোড়া গোল, শীর্ষে পিএসজি

দলবদলের আলোচনা পেছনে ফেলে জোড়া গোল করলেন উসমান দেম্বেলে এবং দুই ম্যাচের জয়খরা কাটাল প্যারিস সেন্ট জার্মেই। গতকাল (শুক্রবার) ঘরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন