অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। তাছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারে না গিয়েও সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুর জেলা ও সংসদীয় আসনভিত্তিক বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন,‘অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। এই রাষ্ট্রের ভূখন্ডের মালিক জনগণ। জনগণের সংগ্রাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।’এসময় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান সরকারের ‘কিংস পার্টি’ সরকারে না গিয়েও সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে। তারা প্রটোকল পাচ্ছে, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ওসি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে গিয়ে সুযোগ-সুবিধা নিচ্ছে।খাইরুল কবির খোকন অভিযোগ করে বলেন, ‘ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে দেশের প্রায় সব ধরনের ব্যবসা-বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করছে। তারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক।আমরা লন্ডনে বসে সেই জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি,যেটির জন্য ১৬ বছর জনগণের ভোটাধিকারের আন্দোলন করেছি।’জাতীয় নির্বাচন হওয়ার আগে নানা ষড়যন্ত্রের আশঙ্কা ব্যক্ত করে খাইরুল কবির খোকন বলেন, ‘এই ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে আরেকটি ওয়ান ইলেভেন ঘটতে পারে।’ এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কমিটির প্রধান সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক,কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ন আহবায়ক এ্যাড, জামিনুল হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমুখ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিপ্রবি ম্যাথ ক্লাবের নেতৃত্বে সাব্বির ও ইমন
হাবিপ্রবি ম্যাথ ক্লাবের নেতৃত্বে সাব্বির ও ইমন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যাথ ক্লাব অফ এইচএসটিইউ' এর নতুন কমিটি গঠিত Read more

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।শনিবার (১০ মে) সকালে সৈকতের Read more

আমতলীতে ধর্ষণের শিকার কলেজছাত্রীর আত্মহত্যা
আমতলীতে ধর্ষণের শিকার কলেজছাত্রীর আত্মহত্যা

বরগুনার আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে অবশেষে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী তানজিলা (১৮)। অভিযুক্ত প্রেমিক রাকিব Read more

কালিয়াকৈরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
কালিয়াকৈরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে Read more

বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ
বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ

রাজশাহীর বাগমারা উপজেলার কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের লাকাটি বিলের ঠিক মাঝখানে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিশালাকার বটবৃক্ষ। তবে Read more

ডাকসুতে সর্বোচ্চ ভোটে জয় পেলেন নবীনগরের কৃতি কন্যা
ডাকসুতে সর্বোচ্চ ভোটে জয় পেলেন নবীনগরের কৃতি কন্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতী কন্যা সাবিকুন নাহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন