পটুয়াখালীর গলাচিপায় যুবদল নেতা ও চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিপন গাজীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি ইউনিয়ন যুবদলের এক নম্বর সদস্য বলেও জানা গেছে।বুধবার (১৩ আগস্ট) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে সিপন গাজী একদল যুবকের সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। এর আগে মঙ্গলবার ইয়াবা সেবনের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সিপন গাজী দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তারা দাবি করেন, দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচার করা না হলে এলাকায় মাদকের বিস্তার বাড়বে এবং যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে।এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সিপন গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ছিনতাইয়ের প্রতিকার চেয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুব সমাজ
ভৈরবে ছিনতাইয়ের প্রতিকার চেয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুব সমাজ

কিশোরগঞ্জের ভৈরবে অহরহ ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির হয়েছেন শতাধিক ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।শনিবার (২ Read more

গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫
গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত Read more

শাপলা নিয়েই নির্বাচন করব, নয়তো দরকার নেই নিবন্ধনের: হাসনাত
শাপলা নিয়েই নির্বাচন করব, নয়তো দরকার নেই নিবন্ধনের: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব, এনসিপির নয়তো নিবন্ধনেরও দরকার Read more

আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশি জেলেরা
আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশি জেলেরা

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে কক্সবাজার টেকনাফের সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা ভয় ও আতঙ্কের মধ্যে Read more

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা

ভোলার চরফ্যাশনে ব্যবসায়ীর দোকান ঘর জবরদখল করে তিন দফায় ১ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে ফের ১ লাখ Read more

সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন
সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন