দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারী)  সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।জুলাই আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্টে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি ও হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, “প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। আমাদের একটি দল ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার
নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি Read more

বাঁচতে চায় ব্লাড ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মাহাবুব
বাঁচতে চায় ব্লাড ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মাহাবুব

হাতের সামান্য ব্যথা থেকে শুরু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা শরীরে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। জীবন থমকে যায় মাত্র ২১ বছর Read more

টঙ্গীতে তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
টঙ্গীতে তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৯ আগস্ট) দুপুর একটার দিকে শিশুটি নদের পানিতে ডুবে Read more

ছোট নৌকাগুলো গাজায় যেতে পারলে শক্তিধর রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন পারে না?
ছোট নৌকাগুলো গাজায় যেতে পারলে শক্তিধর রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন পারে না?

ইসরায়েলের নৌ-অবরোধে ভেঙে গাজায় যখন সাধারণ মানুষের ছোট নৌকা পৌঁছাতে পারছে, তখন শক্তিশালী রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন সেটা পারে না? এমন Read more

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত Read more

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন