জর্ডান, মিশর, সিরিয়া ও লেবাননের বিশাল অংশের সঙ্গে পুরো ফিলিস্তিন এক করে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা করতে চেয়েছেন দেশটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১২ আগস্ট) আই২৪ নিউজের একটি অনুষ্ঠানে এই বিষয়ে সম্মতি দেন তিনি।জানা যায়, মঙ্গলবার নেতানিয়াহুকে কৃথিত ‘গ্রেটার ইসরায়েলের’ মানচিত্রওয়ালা একটি অ্যামুলেট দেন উপস্থাপক শ্যারন গাল। শ্যারন তখন নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হোক তিনি চান কি না। জবাবে নেতানিয়াহু বলেন, খুব করে চাই।নেতানিয়াহু জানান, তিনি একটি ঐতিহাসিক ও ঐশ্বরিক মিশনে রয়েছেন। তার দাবি, বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে ও আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে।টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, গ্রেটার ইসরায়েল বলতে ১৯৬৭ সালের জুনের ৬ দিনের যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির সদ্য দখল করা এলাকাগুলো বোঝায়। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমি এর অন্তর্গত।নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির অগ্রদূত জে’ইভ জাবোতিনস্কিসহ শুরুর দিকের নেতৃস্থানীয় জায়নবাদীদের অনেকেই বর্তমান ইসরায়েল, গাজা, পশ্চিম তীর ও বর্তমান জর্ডানকে বোঝাতে গ্রেটার ইসরায়েল শব্দটি ব্যবহার করতেন।এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলি লেখক আভি লিপকিনের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়। সেখানে তিনি গ্রেটার ইসরায়েলের ধারণা সম্পর্কে বলেন, এমন একদিন আসবে, যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি, ভূমধ্যসাগর থেকে ফোরাত নদী (ইরাক) পর্যন্ত বিস্তৃত হবে।তিনি বলেন, ফোরাত নদীর ওপারে যে কুর্দিরা আছেন, তারা আমাদের বন্ধু। আমাদের পিছনে ভূমধ্যসাগর ও সামনে কুর্দিস্তান। লেবাননের ইসরায়েলের সুরক্ষা প্রয়োজন ও আমি নিশ্চিত যে আমরা মক্কা, মদিনা ও সিনাইও দখল করবো ও এই স্থানগুলোকে শুদ্ধ করব।গত বছর ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোৎরিচও বৃহৎ ইসরায়েল নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, তারা ইসরায়েলের পরিধি সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত নিয়ে যাবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জানা গেল পাকিস্তানের ম্যাচ শুরুর সময়
জানা গেল পাকিস্তানের ম্যাচ শুরুর সময়

জল ঘোলার পর অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা Read more

ইউএনও প্রীতম সাহার বদলিতে গাংনীতে তালবাহানা
ইউএনও প্রীতম সাহার বদলিতে গাংনীতে তালবাহানা

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ২০২৩ সালের ৯ই অক্টোবর যোগদান করেছিলেন প্রীতম সাহা। চলতি মাসের ২১শে এপ্রিল জনপ্রশাসন Read more

জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান
জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন।এ নিয়ে Read more

আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!
আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!

ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশবরেণ্য ইসলামি বক্তা মুফতি আমির হামজার মাহফিলে মোবাইল ও মানিব্যাগ চুরির হিড়িক পড়েছে। এমনকি মাহফিলের প্রধান অতিথি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন